Rhea Chakraborty: ‘আমি নিজেকে খুব মিস করছি…’, নিজেকে খুঁজতে এবার কোন সিদ্ধান্ত নিলেন রিয়া?

Rhea Chakraborty: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে নামটা বারবার সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল সেটি হলো রিয়া চক্রবর্তী। সেই সময় অনেকেই ভেবেছিলেন অভিনেতার মৃত্যুর জন্য রিয়া দায়ী।

May 20, 2026, 17:00:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Rhea Chakraborty: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে নামটা বারবার সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল সেটি হলো রিয়া চক্রবর্তী। সেই সময় অনেকেই ভেবেছিলেন অভিনেতার মৃত্যুর জন্য রিয়া দায়ী। বেশ কিছুদিন জেল হেফাজতে থাকতেও হয়েছিল অভিনেত্রীকে। যদিও সেই সব কিছুকে পেছনে ফেলে দিয়ে তিনি আবার ফিরে এসেছেন নিজের পুরনো জীবনে। তবে এবার আবার নতুন করে তিনি ছিনিয়ে নিলেন খবরের শিরোনাম, জানালেন একটি বড় সিদ্ধান্তের কথা।

নিজেকে খুঁজতে এবার কোন সিদ্ধান্ত নিলেন রিয়া?
নিজেকে খুঁজতে এবার কোন সিদ্ধান্ত নিলেন রিয়া?

সম্প্রতি রিয়া চক্রবর্তী জানিয়েছেন, তিনি সোশ্যাল মিডিয়া থেকে আপাতত বিরতি নিতে চলেছেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন রিয়া যেখানে তিনি লেখেন, ‘ইদানিং আমি নিজেকে খুব মিস করছি। চারিদিকে এত কথা, স্ক্রলিং, সকলের সঙ্গে তাল মিলিয়ে চলার তাগিদ এই সবকিছু বড্ড বেশি ভারী লাগছে। প্রতি মুহূর্তকে ক্যামেরাবন্দী করার তাগিদে বর্তমান মুহুর্তে বেঁচে থাকা মিস করছি। আমি নীরবতাকে মিস করছি। আমি কেবল আমার থাকাটাকে মিস করছি।’

আরও পড়ুন: লাগাতার তিনবার! কানের মঞ্চে ঋতুপর্ণার ছবি দিয়ে হ্যাটট্রিক করলেন ইন্দিরা

অভিনেত্রী আরও স্পষ্ট করে লেখেন, ‘আমি কিছুদিনের জন্য গভীরভাবে নিঃশ্বাস নিতে, নিজেকে সময় দেওয়ার জন্য সবকিছু থেকে বিরতি নিতে চলেছি। পোস্ট করা মুহূর্তের থেকে নিজের সঙ্গে কাটানো মুহূর্তকে বেছে নিচ্ছি আমি। খুব শীঘ্রই আবার দেখা হবে।’ এই পোস্ট করলেও তিনি আবার কবে সোশ্যাল মিডিয়ায় ফিরে আসবেন সে কথা জানাননি।

প্রসঙ্গত, জেল থেকে ফিরে নিজের অসহনীয় অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেছিলেন, যে পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হয়েছিল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। সেই সময় কেউ আমার সঙ্গে কাজ করতে রাজি ছিল না। ওই সময়টা আমার কাছে অসহনীয় হয়ে উঠেছিল। তবে আমার ধৈর্য আমাকে পথ দেখিয়েছে। আমার বন্ধু আর পরিবার আমার পাশে ছিল বলে এই পরিস্থিতি থেকে আমি বেরিয়ে এসেছি নাহলে হয়তো পারতাম না।

আরও পড়ুন: বাংলা ছাড়িয়ে এবার হিন্দি সিরিজের দুনিয়ায় পদার্পণ সপ্তাশ্ব, দেখা যাবে কাদের?

রিয়ার আসন্ন কাজ

রিয়া চক্রবর্তী বর্তমানে নেটফ্লিক্সের আসন্ন প্রযোজনা ‘ ফ্যামিলি বিজনেস’- এর মাধ্যমে নাট্যধর্মী চরিত্রে গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন । এই উদ্যোগটির মাধ্যমে প্রায় সাত বছরের বিরতির পর তিনি আনুষ্ঠানিকভাবে অভিনয়ে ফিরবেন।

চলচ্চিত্র নির্মাতা হানসাল মেহতা পরিচালিত আসন্ন নেটফ্লিক্স সিরিজটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন জেহ দাভার (অনিল কাপুর)। এই সিরিজে আরও অভিনয় করেছেন নেহা ধুপিয়া, আকাশ খুরানা এবং বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগ।