...
...
Next Story

'ওর মনে একটাই প্রশ্ন গেঁথে থাকবে...', রাহুলের মৃত্যুর পর সহজকে নিয়ে যা লিখলেন ঋদ্ধি

মাত্র ৪২ বছর বয়সে সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন একাধিক শিল্পী। তবে এই দাবি যার সব থেকে বেশি, সেই মানুষটি হল সহজ অর্থাৎ রাহুলের একমাত্র সন্তান। সহজের এই যন্ত্রণাকে কলমের মাধ্যমে তুলে ধরলেন ঋদ্ধি সেন।

Updated on: Mar 31, 2026, 15:26:43 IST
Advertisement

মাত্র ৪২ বছর বয়সে সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুলের মৃত্যুশোক শুধুমাত্র তাঁর বাড়ির সদস্যদের জন্য নয়, গোটা ইন্ডাস্ট্রি তথা সিনেমা প্রেমী মানুষদের কাছে একটা এমন বড় ধাক্কা, যা সামলাতে অনেকটা সময় লেগে যাবে।

সহজকে নিয়ে যা  লিখলেন ঋদ্ধি
সহজকে নিয়ে যা লিখলেন ঋদ্ধি

রাহুলের মৃত্যুর সময়ে ঠিক কী কী হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশ্ন। রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন একাধিক শিল্পী। কার ভুলে বা ঠিক কীসের জন্য রাহুলের এমন করুণ পরিণতি হল, সেটা জানতেই হবে এমন দাবি জানিয়েছেন সকলে।

আরও পড়ুন: 'ব্যোমকেশ' বিতর্ক অতীত, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেল’, সমবয়সী রাহুলের প্রয়ানে শোকাহত দেব

তবে এই দাবি যার সব থেকে বেশি, সেই মানুষটি হল সহজ অর্থাৎ রাহুলের একমাত্র সন্তান। সহজের পিতৃশোকের যন্ত্রণাকে কলমের মাধ্যমে তুলে ধরলেন কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেন। রাহুলের হাসিমুখের একটি ছবি পোস্ট করে ঋদ্ধি লেখেন, ‘যে শিশুটি তার বাবার অস্থি হাতে নিয়ে চলে গেল, ওর মনে একটাই প্রশ্ন গেঁথে থাকবে সারা জীবন, ‘কেন’? এই প্রশ্নের থেকে বীভৎস আর বেদনাদায়ক আর কিছুই হতে পারে না।’

শুধুমাত্র সহজ নয়, গতকাল যেভাবে প্রিয়াঙ্কাকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে কটাক্ষ করা হয় তারও জবাব দেন ঋদ্ধি। তিনি লেখেন, ‘অধিকাংশ মানুষই এখন আমরা কোনও কিছুর উত্তর খুঁজি না, চারিদিকে শুধুমাত্র ট্রোল খুঁজে বেড়াই। কে কতটা কাঁদবে অথবা শোকের সময় কার পোশাক কেমন হবে, এই সমস্ত অর্থহীন প্রশ্নের উত্তর না খুঁজে যেটা খোঁজার সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে সকলকে।’

আরও পড়ুন: 'তিনি সরকার ঘনিষ্ঠ, কিছু যেন ধামাচাপা না পড়ে…', রাহুলের মৃত্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শতরূপের

প্রসঙ্গত, গতকাল রাহুলের বাড়ির বাইরে যারা নেমে এসেছিল গোটা ইন্ডাস্ট্রি। এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরাও। চোখের জলে রাহুলকে শেষ বিদায় জানিয়ে সকলে ফিরে যান। তবে রাহুলের অকালমৃত্যুর পেছনের রহস্য খোঁজার চেষ্টা চালাচ্ছেন গোটা ইন্ডাস্ট্রির মানুষ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks