...
...
Next Story

বাড়ি থেকে বহু দূরে ভাই, স্ক্রিনে ফোঁটা দিয়েই ভাইফোঁটা সারলেন ঋদ্ধিমা

ভাইফোঁটার দিন সকাল থেকেই মন খারাপ ঋদ্ধিমার। অন্যদের মতো ভাইকে সামনে বসিয়ে ফোঁটা দিতে পারছেন না তিনি। ভাইয়ের সামনে প্রদীপ জ্বালিয়ে করতে পারছেন না আশীর্বাদ। কাজের সূত্রে ঋদ্ধিমার ভাই অভিষেক রয়েছেন অনেক দূরে তাই ভাইফোঁটাই বাড়ি আসা সম্ভব হয়নি।

Published on: Nov 11, 2026, 19:30:23 IST
Advertisement

ভাইফোঁটার দিন সকাল থেকেই মন খারাপ ঋদ্ধিমার। অন্যদের মতো ভাইকে সামনে বসিয়ে ফোঁটা দিতে পারছেন না তিনি। ভাইয়ের সামনে প্রদীপ জ্বালিয়ে করতে পারছেন না আশীর্বাদ। কাজের সূত্রে ঋদ্ধিমার ভাই অভিষেক রয়েছেন অনেক দূরে তাই ভাইফোঁটাই বাড়ি আসা সম্ভব হয়নি।

স্ক্রিনে ফোঁটা দিয়েই ভাইফোঁটা সারলেন ঋদ্ধিমা
স্ক্রিনে ফোঁটা দিয়েই ভাইফোঁটা সারলেন ঋদ্ধিমা

কিন্তু ইন্টারনেটের যুগে কোনও বাধা আর বাধা বলে মনে হয় না। তাই প্রবাসী বাঙালি ভাইকে স্ক্রিনের মাধ্যমেই ফোঁটা দিলেন ঋদ্ধিমা। পালন করলেন ভার্চুয়ালি ভাইফোঁটা। স্ক্রিনেই ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে করলেন আশীর্বাদ। দূর থেকেই করলেন মিষ্টি মুখ।

আরও পড়ুন: ভাইফোঁটা করতে ভালো লাগে না', ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে মন খারাপ ইন্দ্রানী হালদারের

সোশ্যাল মিডিয়ায় এই ভার্চুয়ালি ভাইফোঁটার ছবি ভাগ করে নিয়েছেন ঋদ্ধিমা, যেখানে দেখা যাচ্ছে একটি প্লেটে মিষ্টি, চন্দন, ধান, দূর্বা, প্রদীপ জ্বালিয়ে সবটা সাজিয়েছেন তিনি। স্ক্রিনের ওপারে হাসিমুখে ভাই অভিষেক। পরের ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, দূর থেকেই ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছেন ঋদ্ধিমা।

ছবি পোস্ট করে ঋদ্ধিমা লেখেন, ‘ভাইফোঁটা ২০২৬। তোকে খুব মিস করছি অভিষেক। অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ নিস।’ বোঝাই যাচ্ছে যতই দূর থেকে ভাইফোঁটা হোক না কেন, এই বিশেষ দিনে ভাইকে চোখের সামনে দেখতে না পেয়ে মন খারাপ অভিনেত্রীর।

আরও পড়ুন: 'তোমার জন্যই উৎসবে ফেরা', ভালোবাসার মানুষকে পেয়ে পাল্টে গেল শুভস্মিতার জীবন

প্রসঙ্গত, কিছুদিন আগেই জি ফাইভ বাংলায় মুক্তি পেয়েছে ‘শ্বেতকালী ২’। এই সিরিজে বড় বউয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ঋদ্ধিমাকে। এই চরিত্রে একদম অন্যরকম ভাবে তিনি নিজেকে তুলে ধরেছেন সকলের সামনে। ঐন্দ্রিলার পাশাপাশি ঋদ্ধিমার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, কালীপুজোর সময় ঋদ্ধিমা গোটা পরিবারের সঙ্গে নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন। স্বামী-সন্তান তো সঙ্গে ছিলেন অবশ্যই, এছাড়াও ছিলেন সব্যসাচী চক্রবর্তী, মিঠু, অর্জুন চক্রবর্তী ও তার স্ত্রী।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks