বলিউডে পা দিতে চলেছেন রিমঝিম গুপ্ত, কার পরিচালনায় দেখা যাবে তাঁকে?
অভিনয় জগতে প্রায় ২৬ বছর কাটিয়ে ফেলেছেন রিমঝিম গুপ্ত। মাঝে শারীরিক অসুস্থতার কারণে কাজ থেকে দূরে ছিলেন ঠিকই কিন্তু ২০১৯ সালে ধীরে ধীরে আবার নিজের কাজে ফিরে আসেন রিমঝিম।
অভিনয় জগতে প্রায় ২৬ বছর কাটিয়ে ফেলেছেন রিমঝিম গুপ্ত। মাঝে শারীরিক অসুস্থতার কারণে কাজ থেকে দূরে ছিলেন ঠিকই কিন্তু ২০১৯ সালে ধীরে ধীরে আবার নিজের কাজে ফিরে আসেন রিমঝিম। যদিও পরবর্তীকাল তাঁর মনে হয়, কাজ থেকে ব্রেক নেওয়াটা হয়তো ঠিক হয়নি কারণ নতুন করে কাজে ফেরার যুদ্ধটা বেশ কঠিন।
বলিউডে পা দিতে চলেছেন রিমঝিম গুপ্ত
অচিন্ত্য আইচ সিরিজে তৃতীয় সিজনে অভিনয় করতে দেখা গিয়েছে রিমঝিমকে। এই প্রথম তিনি ওয়েব সিরিজে অভিনয় করলেন। ছোট পর্দায় তেমন ভাবে সুযোগ না পেলেও সিরিজ এবং সিনেমায় কিন্তু ভালই সুযোগ পাচ্ছেন রিমঝিম। এবার বলিউড থেকে ডাক পেলেন অভিনেত্রী।
রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ উপন্যাসের অনুকরণে আসতে চলেছে ‘রক্তকরবী হাইরাইজ’। এই ছবির পরিচালনা করছেন পরিচালক দীপ মোদক। তবে শুধু পরিচালক হিসাবে নয়, তিনি এই সিনেমায় অভিনয়ও করবেন। গল্পের মুখ্য চরিত্র নন্দিনী চরিত্রেই দেখতে পাওয়া যাবে রিমঝিমকে।
গল্প প্রসঙ্গে
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ আজও মানুষের কাছে একই ভাবে গ্রহণযোগ্য। এই উপন্যাসে মানুষের লোভ, স্বার্থপরতা, স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ছবির গল্পে অনুকরণ করা হয়েছে কিন্তু পুরোপুরি অনুসরণ করা হয়নি। এক শহরের প্রেক্ষাপটে তৈরি হওয়া সিনেমাটি মূলত সাইকোলজিক্যাল থ্রিলার ছবি হিসেবে ধরা দেবে দর্শকদের কাছে।
‘রক্তকরবী হাইরাইজ’ দীপের পরিচালিত দ্বিতীয় ছবি। এর আগে ‘পিলি ওয়ালি শাড়ি’ ছবির হাত ধরে বলিউডে পরিচালক হিসেবে নিজের পরিচিতি গঠন করেছিলেন তিনি। এবার রবীন্দ্রনাথের হাত ধরে দ্বিতীয় ছবি তৈরি করতে চলেছেন দীপ।
প্রসঙ্গত, রিমঝিম তেমন জনপ্রিয়তা না পেলেও রিমঝিমের মা মৌমিতা গুপ্ত কিন্তু ভীষণ জনপ্রিয় একজন অভিনেত্রী। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি সমানভাবে অভিনয় করেছেন। যদিও রিমঝিমির বক্তব্য, তাঁর মা যতটা পরিশ্রম করেছিলেন ততটা জনপ্রিয়তা পাননি অথবা সম্মান পাননি।
Home/Entertainment/বলিউডে পা দিতে চলেছেন রিমঝিম গুপ্ত, কার পরিচালনায় দেখা যাবে তাঁকে?