সিঁথিতে সিঁদুর, পরনে লাল শাড়ি, গোপনে বিয়ে সারলেন রিমঝিম? ছবি ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেত্রী

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র। নায়িকার একটি ছবি সমাজমাধ্যমে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। সেই ছবি কোনও ক্যাপশন ছাড়াই তিনি নিজেই রবিবার সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। তারপর শুভেচ্ছার বন্যায় তাঁর কমেন্ট বক্স উপচে পড়ে। তবে সত্যি কি বিয়ের পিঁড়িতে বসলেন রিমঝিম?

Published on: Apr 27, 2026, 17:59:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র। ছবি থেকে সিরিজ, মেগা সব ক্ষেত্রেই তিনি দাপটের সঙ্গে অভিনয় করছেন। তবে এই সবের মাঝেই নায়িকার একটি ছবি সমাজমাধ্যমে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। সেই ছবি কোনও ক্যাপশন ছাড়াই তিনি নিজেই রবিবার সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। তারপর শুভেচ্ছার বন্যায় তাঁর কমেন্ট বক্স উপচে পড়ে।

গোপনে বিয়ে সারলেন রিমঝিম? ছবি ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেত্রী
গোপনে বিয়ে সারলেন রিমঝিম? ছবি ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেত্রী

আরও পড়ুন: ছেলের জন্মের এক মাস পর ছবি প্রকাশ্যে আনলেন চিত্রাঙ্গদা! খুদের কী নাম রাখলে ঋতাভরীর দিদি?

সেখানে দেখা যায় লাল শাড়ি, মাথায় টানা ঘোমটা, সিঁথিতে সিঁদুর। সেই ছবি দেখেই অনেকে ধারনা করেন নায়িকা নাকি গোপনে বিয়ে সেড়েছেন। নায়িকার এই ছবি ভাইরাল হতেই তাঁকে অনুরাগীরা ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। তবে সত্যি কি বিয়ের পিঁড়িতে বসলেন রিমঝিম?

তা নায়িকা নিজেই খোলসা করে দেন সোমবার। রিমঝিম নিজেই তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। আর তা দেখে অবশেষে নায়িকার গোপন বিয়ের গুঞ্জন নস্যাৎ হয়ে যায়। সেখানে দেখা যায়, লাল শাড়ি, মাথায় ঘোমটা, গা ভর্তি গয়না, হাতে শাঁখা-পলা, কপালে ছোট্ট টিপ, গলায় গোড়ের মালা দিয়ে স্বামীর হাত ধরে হাঁটছেন তিনি। আর তাঁর স্বামীর পরনে নীল রঙের পাঞ্জাবি, তাঁর গলাতেও গোড়ের মালা। সেই ভিডিয়োয় ব্যাকগ্রাউন্ডে 'ধুরন্ধর'-এর 'গেহেরা হুয়া' গান বাজছে। আর তা দেখেই বোঝা যায় নায়িকা রিয়েল নয় বরং পর্দায় সাত পাকে বাঁধা পড়েছেন।

আরও পড়ুন: প্রেমিক রাহুলের সঙ্গে অনীতের কাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ শ্রদ্ধা! কী বললেন তিনি?

বর্তমানে রিমঝিমকে স্টার জলসার জনপ্রিয় মেগা 'কম্পাস'-এ দেখা যাচ্ছে। সেখানে এখন নায়িকার বিয়ের ট্র্যাক দেখানো হচ্ছে। তাই পর্দার প্রেমিকের সঙ্গে তিনি ধারাবাহিকেই গাঁটছড়া বেঁধেছেন।

সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রিমঝিম এই প্রসঙ্গে বলেন, ‘কম্পাস ধারাবাহিকের শুটিংয়ের মুহূর্ত। ছবিটা এতটাই রিয়ালিস্টিক যে অনেকেই সত্যি ভাবছেন। কত যে ফোন পাচ্ছি। রিলে তো বোধহয় এটা আমার ৫০তম বিয়ে।’

প্রসঙ্গত, সোমের সকালে তিনি নিজের অ্যাকাউন্ট থেকে বিয়ের সাজের আরও একটি ছবি পোস্ট করেন। যদিও সেটা এখনের নয় বরং ২০২৩ সালের ছবি। ওই বছরে এটা ছিল তাঁর দ্বিতীয় পর্দার বিয়ের ছবি। তাই মজা করে নায়িকা ক্যাপশনে লিখেছিলেন, ‘তিন বছর আগের বিয়ে। আরও কুড়িটা আরও ছবি নামাতে হবে।’