Hiran Chatterjee: ঋতিকার ভাইজির অন্নপ্রাশনে এলেন হিরণ, ফের উঠে এল বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গ

Hiran Chatterjee: চলতি বছরের শুরুতেই দ্বিতীয় বিয়ে করে সকলকে চমকে দিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই এইভাবে দ্বিতীয় বিয়ে করায় সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেতাকে নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।

Published on: Jun 23, 2026, 14:15:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Hiran Chatterjee: চলতি বছরের শুরুতেই দ্বিতীয় বিয়ে করে সকলকে চমকে দিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই মন্দিরে দ্বিতীয় বিয়ে করায় সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেতাকে নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। ভোটের আগে হিরণের বিয়ের ছবি ছড়িয়ে পড়ায় অনেকেই ভেবেছিলেন এতে হয়তো অভিনেতার রাজনৈতিক জীবনেও প্রভাব পড়বে, কিন্তু সেসব কিছুই হয়নি। বিধানসভা ভোটে টিকিট পেলেন তো বটেই, বিপুল ভোটে জয়ীও হন হিরণ।

ঋতিকার ভাইজির অন্নপ্রাশনে এলেন হিরণ
ঋতিকার ভাইজির অন্নপ্রাশনে এলেন হিরণ

তবে ব্যক্তিগত জীবন নিয়ে কিছু প্রশ্ন এখনও রয়ে গিয়েছে। হিরণের প্রথম স্ত্রীর দাবি তিনি কিছুতেই ডিভোর্স দেবেন না স্বামীকে। হিরণের এই বিবাহ বিভ্রাটের মধ্যেই ঋতিকা অর্থাৎ অভিনেতার দ্বিতীয় স্ত্রীকে একাধিকবার একাধিক ছবি পোস্ট করতে দেখা যায়।

আরও পড়ুন: অবশেষে জল্পনার অবসান, ২৯ জুন থেকে দিদি নাম্বার ওয়ানের দায়িত্ব স্বস্তিকার কাঁধে

ভোটের আগে এবং ভোট পরবর্তী সময়ে স্বামীকে নিয়ে পোস্ট করেছিলেন ঋতিকা। এবার ঋতিকার ভাইঝির মুখে ভাতের অনুষ্ঠানে স্পেশাল অতিথি হয়ে হিরণের উপস্থিতি অভিনেতার জীবনে দ্বিতীয় স্ত্রীর জায়গাটা আরও বেশি স্পষ্ট করে তুলল। ঋতিকার পোস্ট করা ছবিতে তাঁর ভাইঝি অভিনাশিকার সঙ্গে হিরণের হাসিমুখে তোলা ছবি এটাই স্পষ্ট করে দেয়, ঋতিকাকে নিয়ে বেশ ভালোই আছেন হিরণ।

কিন্তু যে প্রশ্নটা আবারও মাথাচাড়া দিয়ে উঠল সেটি হল তবে কি হিরণের আইনি বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে অনিন্দিতার সঙ্গে? তবে কি এবার অভিনেতা পাকাপাকিভাবে নতুন সংসারে মন দিয়েছেন? প্রশ্ন উঠতেই অনিন্দিতা সাফ জানিয়ে দেন, বিবাহ বিচ্ছেদের ব্যাপারটা পুরোটাই বিচারাধীন অবস্থায় রয়েছে। আইনি বিচ্ছেদ এখনও হয়নি।

আরও পড়ুন: রান্নাঘরের দায়িত্ব গেলে শাশুড়ি বৌমার হাতে! ২৯ জুন থেকে আসছে নতুন জুটি

তবে অনিন্দিতার সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও হিরণ যে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বেশ ভালোই নতুন সংসার পেতেছেন, সেটা আবারও স্পষ্ট হয়ে গেল ঋতিকার ভাইজির অন্নপ্রাশনের অনুষ্ঠানের ছবি দেখে।