শাশুড়ি বৌমার রান্নাঘরের গৃহপ্রবেশ, প্রথম অতিথি ঋতুপর্ণা-চৈতি
সুদীপা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের পর এবার জি বাংলার রান্নাঘরের সঞ্চালনা নিজের কাঁধে তুলে নিলেন বিশ্বনাথ বসু এবং রিখিয়া রায়চৌধুরী। এবার গোটা অনুষ্ঠানটি তৈরি করা হয়েছে কমেডির মোড়কে। শাশুড়ি বৌমার খুনসুটির মাঝে চলতে থাকবে রান্নার প্রতিযোগিতা।

আজ অর্থাৎ ২৯ জুন থেকে প্রতিদিন বিকেল ৪ টের সময় সম্প্রচারিত হবে শাশুড়ি বৌমার রান্নাঘর। এই অনুষ্ঠানের প্রথম পর্বেই অর্থাৎ শাশুড়ি বৌমার রান্না ঘরের গৃহপ্রবেশে প্রধান অতিথি হয়ে আসতে চলেছেন চৈতি ঘোষাল এবং ঋতুপর্ণা সেনগুপ্ত।
ইতিমধ্যেই অনুষ্ঠানের একটি ছোট্ট ঝলক দেখানো হয়েছে চ্যানেলের তরফ থেকে। চ্যানেলে যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, শাশুড়ি বৌমার রান্নাঘরে একটি বিশাল বড় ইলিশ মাছ হাতে অতিথি হয়ে এলেন ঋতুপর্ণা, সঙ্গে এক প্লেট মিষ্টি নিয়ে চৈতি।
রান্না করতে করতে মজার ছলে অনেক গল্পই হল অতিথিদের সঙ্গে, যদিও কি কথা হয়েছে তা জানা যাবে আজ। তবে এই অতিথিরা কিন্তু শুধুই অতিথি হয়ে এসেছেন তা নয়, খুব শীঘ্র বড় পর্দায় মুক্তি পেতে চলেছে চৈতি ঘোষালের পরিচালিত ছবি ‘নেভারমাইন্ড’, যেখানে মুখ্য ভূমিকায় অর্থাৎ চৈতি ঘোষালের ছেলের বিপরীতে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
এই সিনেমার প্রচারেই রান্নাঘরে এসেছিলেন তারকা যুগল। এই সিনেমায় ঋতুপর্ণা অভিনয় করবেন তৃণা চরিত্রে, অন্যদিকে চৈতি ঘোষালের ছেলে অর্থাৎ অমর্ত্য অভিনয় করবেন জুন চরিত্রে। ইতিমধ্যেই সিনেমা ট্রেলার মুক্তি পেয়েছে, যার পরতে পরতে রয়েছে রহস্য।
অন্যদিকে বিশ্বনাথ এর আগেও একাধিকবার সঞ্চালনার দায়িত্ব সামলালেও রিখিয়া এই প্রথম সঞ্চালনার সঙ্গে যুক্ত হলেন। এর আগে ভিডিও বৌমা ধারাবাহিককে অভিনয় করেছিলেন তিনি। এই প্রথম বিশ্বনাথের সঙ্গে জুটি বেঁধে সঞ্চালনার দায়িত্ব নিজের কাজে তুলে নিলেন রিখিয়া, খুব স্বাভাবিকভাবেই রান্না ঘরের দায়িত্ব পেয়ে ভীষণ খুশি এবং উত্তেজিত অভিনেত্রী।
Home/Entertainment/শাশুড়ি বৌমার রান্নাঘরের গৃহপ্রবেশ, প্রথম অতিথি ঋতুপর্ণা-চৈতি