দুর্ঘটনায় কবলে ক্ষতিগ্রস্ত ঋতুপর্ণার গাড়ি, কপালজোরে বেঁচে গেলেন নায়িকা

কপালজোরে প্রাণে বেঁচে গেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার অভিনেত্রীর বাড়ির সামনেই ঘটে দুর্ঘটনাটি। অন্য একটি গাড়ির আঘাতে দুমড়ে মুছড়ে যায় ঋতুপর্ণার গাড়ি। তবে সৌভাগ্যবশত তিনি তখন গাড়ির মধ্যে ছিলেন না। দুর্ঘটনার কথা নিজেই জানালেন ঋতুপর্ণা।

Published on: Nov 19, 2026, 20:25:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কপালজোরে প্রাণে বেঁচে গেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার অভিনেত্রীর বাড়ির সামনেই ঘটে দুর্ঘটনাটি। অন্য একটি গাড়ির আঘাতে দুমড়ে মুচড়ে যায় ঋতুপর্ণার গাড়ির একদিক। তবে সৌভাগ্যবশত তিনি তখন গাড়ির মধ্যে ছিলেন না। দুর্ঘটনার কথা নিজেই জানালেন ঋতুপর্ণা।

দুর্ঘটনায় কবলে ক্ষতিগ্রস্ত ঋতুপর্ণার গাড়ি
দুর্ঘটনায় কবলে ক্ষতিগ্রস্ত ঋতুপর্ণার গাড়ি

ঋতুপর্ণা জানিয়েছেন, যখন ঘটনাটি ঘটে তিনি বাড়ির মধ্যেই ছিলেন। হঠাৎ শব্দ পেয়ে তিনি ছুটে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে দেখেন একটি ম্যাটাডোর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তাঁর গাড়িতে ধাক্কা মেরেছে। গাড়ির এক দিকটা একদম ভেঙ্গে গিয়েছে। শুধুমাত্র অভিনেত্রীর গাড়ি নয়, পাশে থাকা আরও একটি গাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: এই মানুষটাকে তো চিনতামই না', মনামীর বন্ধু হলেও বিগ বসের খেলায় কাকে সাপোর্ট করছেন সৌম্য?

জানা গিয়েছে, যিনি গাড়িটি চালাচ্ছিলেন তিনি প্রশিক্ষণপ্রাপ্ত গাড়িচালক নন। তিনি পেশায় একজন ক্যাটারিং কর্মী। ড্রাইভিং লাইসেন্স ছাড়াই তিনি গাড়ি চালাচ্ছিলেন যার ফলে ঘটে যায় এমন একটি বিপদ। দুর্ঘটনার সময় যদি অন্য গাড়িটিতে কেউ থাকতো তাহলে বড় বিপদ ঘটার আশঙ্কা থেকেই যেত।

তবে ঋতুপর্ণা জানিয়েছেন, ঘটনাটি ঘটার পরেই তিনি সঙ্গে সঙ্গে ম্যাটাডরের চালককে আটক করেন এবং গাড়ির চাবি নিয়ে নেন। এইভাবে লাইসেন্স ছাড়াই কিভাবে একজন মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: পরিচয় না জেনেই ছুটিকে ভালবেসে ফেলল অভি, তাহলে কি ছোটবেলার বন্ধুকে ভুলে গেল সে?

প্রসঙ্গত, আজ মুক্তি পাওয়ার কথা ছিল ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘নজরবন্দী’। তবে একেবারে শেষ মুহূর্তে ছবির মুক্তি আটকে যায়। ছবিটি কবে মুক্তি পাবে সেটা আগামী সময়ে নির্মাতারা প্রকাশ্যে আনবেন।

এই ছবিতে ঋতুপর্ণা ছাড়া অভিনয় করেছেন রাজনন্দিনী, দর্শনা বণিক, দেবলীনা ও পায়েল সরকার। প্রসঙ্গত, এই সিনেমাটি সম্পূর্ণ নারী ভিত্তিক একটি ছবি হতে চলেছে। শুধুমাত্র মহিলা চরিত্রের উপর নির্ভর করা ছবি এর আগেও তৈরি হয়েছে টলিউডে। তবে এবার একদম অন্যরকম গল্প নিয়ে আসছে নজরবন্দী, যা দর্শকদের হতাশ করবে না বলেই আশাবাদী সকলে।