...
...
Next Story

'তোমাকে ছাড়া পুরো পৃথিবীটাই শূন্য', মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন ঋতুপর্ণা

২০২৪ সালের ২৩ নভেম্বর, না ফেরার দেশে চলে গিয়েছিলেন ঋতুপর্ণার সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। আনুমানিক ৭৬ বছর বয়সে ইহলোকের মায়া ছেড়ে পরলোক গমন করেন তিনি।

Published on: Nov 23, 2026, 16:31:02 IST
Advertisement

২০২৪ সালের ২৩ নভেম্বর, না ফেরার দেশে চলে গিয়েছিলেন ঋতুপর্ণার সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। আনুমানিক ৭৬ বছর বয়সে ইহলোকের মায়া ছেড়ে পরলোক গমন করেন তিনি। মাকে হারিয়ে খুব স্বাভাবিকভাবেই শোকোস্তব্ধ হয়ে পড়েছিলেন ঋতুপর্ণা।

মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন ঋতুপর্ণা
মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন ঋতুপর্ণা

আজ ঋতুপর্ণা সেনগুপ্তের মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই দুই বছরে বহুবার অভিনেত্রীর মুখে শোনা গিয়েছে মায়ের কথা। শোনা গিয়েছে মাকে ছাড়া তিনি কতটা অসহায়। বাড়ির পুজো হোক অথবা কোন শুভ কাজ, এখনো মাকে ছাড়া তিনি ভালো কিছু ভাবতেই পারেন না। কিন্তু দিনের শেষে সত্যিটা মেনে নিতেই হয়, তাই মাকে ছাড়াই জীবনে এগিয়ে চলে ঋতুপর্ণার।

আরও পড়ুন: 'এটা বিগ বসের বাড়ি পর্যন্ত থাক', সৌরভের কোন কথায় সহমত পোষণ করলেন না দাদা?

আজ মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মায়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করলেন ঋতুপর্ণা। ছবিতে নাতি-নাতনিদের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় ঋতুপর্ণা সেনগুপ্তের মাকে। ছবিগুলি বারবার মনে করায় তিনি মায়ের কতটা কাছের ছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই কিডনির রোগে ভুগছিলেন নন্দিতা সেনগুপ্ত। মৃত্যুর আগে তিনি ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। নন্দিতা সেনগুপ্তর মৃত্যুর খবর পেয়ে নায়িকার স্বামী। মেয়েকে নিয়ে সিঙ্গাপুর থেকে চলে আসেন কলকাতায়। কলকাতার কালীঘাট শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় ঋতুপর্ণার মায়ের।

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে লড়াইয়ে নামবেন দেব, বড়দিনে আসছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’

উল্লেখ্য, গত ১৯ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল ‘নজরবন্দী’। কিন্তু কিছু কারণেই এই ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করবে নির্মাতারা। এই ছবিতে ঋতুপর্ণা ছাড়াও অভিনয় করেছেন দর্শনা বণিক, পায়েল সরকার, দেবলীনা কুমার, রাজনন্দিনী।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks