‘স্বামীর জন্ম যেহেতু লক্ষ্মীবারে তাই’, লক্ষ্মীপুজোয় কেমন আয়োজন করলেন ঋতুপর্ণা?

সিঙ্গাপুরে থাকলে লক্ষ্মীপুজো করা হয় না বাড়িতে তবে এবার যেহেতু কলকাতায় আছেন তাই ছোট করে হলেও বাড়িতে লক্ষ্মীপুজো করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বাড়িতে লক্ষ্মীপুজো হয়ে যাচ্ছে বহু বছর ধরে।

Published on: Oct 25, 2026, 19:40:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সিঙ্গাপুরে থাকলে লক্ষ্মীপুজোয় থাকা হয় না বাড়িতে তবে এবার যেহেতু কলকাতায় আছেন তাই ছোট করে হলেও বাড়িতে লক্ষ্মীপুজো করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বাড়িতে লক্ষ্মীপুজোর প্রচলন বহু বছর ধরে। ঋতুপর্ণার মায়ের হাত ধরেই শুরু হয় এই লক্ষ্মীপুজো। তবে এখন মা নেই তাই মায়ের হাতের সিন্নি ভীষণভাবে মিস করেন অভিনেত্রী।

লক্ষ্মীপুজোয় কেমন আয়োজন করলেন ঋতুপর্ণা?
লক্ষ্মীপুজোয় কেমন আয়োজন করলেন ঋতুপর্ণা?

এই বছরের লক্ষ্মীপুজো সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘যেহেতু আমার স্বামীর জন্ম লক্ষ্মীবারে, তাই এই দিনটার একটা আলাদা গুরুত্ব রয়েছে আমার কাছে। লক্ষ্মীপুজো আমাদের বাড়িতে হয়ে আসে। ছোটবেলা থেকেই আমি মাকে দেখছি পুজো করতে। যদিও অন্যবার সিঙ্গাপুরে থাকে বাড়ির লক্ষ্মীপুজোয় থাকা হয় না তবে এই বছর আছি।’

আরও পড়ুন: 'প্রথম থেকে শেষ অবধি বুঝতে পারিনি...', শিবপ্রসাদের পরিচালনায় খুশি প্রসেনজিৎ?

ঋতুপর্ণা জানান, লক্ষ্মীপুজোর দিন তিনি লাল শাড়িতেই সেজে উঠতে ভালোবাসেন। আগে বাড়ির মহিলারা নাড়ু তৈরি করতেন, তিনি নিজেও বানাতেন কিন্তু এখন ব্যস্ততার জন্য আর নাড়ু বানানো হয় না। তবে তিনি নিজেই বানানোর সুযোগ না পেলেও বাড়িতে নাড়ু হচ্ছে আর প্রসাদের এই নারকেল নাড়ু খেতেই তিনি ভীষণ ভালোবাসেন। এছাড়াও লুচি সুজি প্রসাদে প্রিয় ঋতুপর্ণার।

অভিনেত্রী জানান, বাড়িতে লক্ষ্মীপুজোতে তিনি থাকছেন তো অবশ্যই এছাড়াও নেমন্তন্ন রয়েছে, যেখানে যেতে হবে তাঁকে। যেহেতু ছোট করে বাড়িতে পুজো হচ্ছে তাই আলাদা করে ভোগের ব্যবস্থা করা হয়নি। লুচি ফল মিষ্টি এই সবই খাওয়া হবে প্রসাদে। সব মিলিয়ে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ভীষণ ব্যস্ততা ঋতুপর্ণার।

আরও পড়ুন: ‘দাদাগিরি’র সেটে ভূত? ভূতের মুখে দেব নাম! ‘হে ভগবান’, ভয়ে ভয়ে বললেন সঞ্চালক

প্রসঙ্গত, খুব সম্প্রতি কালীঘাট মন্দিরে পুজো দিতে দেখা যায় ঋতুপর্ণা সেনগুপ্তকে। আগামী ছবির স্ক্রিপ্ট নিয়ে তিনি পুজো দেন মায়ের কাছে। নিজের আসন্ন প্রজেক্টের সফলতার জন্য কামনা করেই এই পুজো। মন্দির থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা কথা বলেন ঠিকই কিন্তু আগামী ছবি সম্পর্কে তেমন কিছু বলতে শোনা যায় না অভিনেত্রীকে।