Rohaan Bhattacharjee: 'সবাই পারে না সামলাতে...', সিনেমায় অভিনয় করার জন্য কোন লোভ ছাড়তে হয় রোহনকে?
Rohaan Bhattacharjee: টেলিভিশনের হাত ধরে নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন অভিনেতা রোহন ভট্টাচার্য। ভজ গোবিন্দ ধারাবাহিকের অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। এক কথায় বলা যায়, রাতারাতি সুপারস্টার হয়ে উঠেছিলেন রোহন। এরপর অপরাজিতা অপু ধারাবাহিকেও রোহনের অভিনয় প্রশংসিত হয়।
Rohaan Bhattacharjee: টেলিভিশনের হাত ধরে নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন অভিনেতা রোহন ভট্টাচার্য। ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকের অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। এক কথায় বলা যায়, রাতারাতি সুপারস্টার হয়ে উঠেছিলেন রোহন। এরপর ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকেও রোহনের অভিনয় প্রশংসিত হয়।
সিনেমায় অভিনয় করার জন্য কোন লোভ ছাড়তে হয় রোহনকে?
তবে ধীরে ধীরে ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে রোহন প্রবেশ করেন ওয়েব সিরিজ এবং বড় পর্দার দুনিয়ায়। ‘বিষহরি’ ওয়েব সিরিজ হোক অথবা ‘হোক কলরব’ সিনেমা, খুব সম্প্রতি ‘আবার প্রলয় ২’ সিনেমাতেও অসাধারণ অভিনয় করতে দেখা যায় রোহনকে। কিন্তু ছোট পর্দায় এতটা জনপ্রিয়তা অর্জন করার পর বড় পর্দায় অভিনয় করার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন তিনি?
টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত যারা তারা সকলেই জানেন ছোট পর্দায় অভিনয় করার অর্থ হল একসঙ্গে অনেকদিন ধারাবাহিকভাবে কাজের মধ্যে থাকা যেটা হয়ে ওঠে না সিনেমা অথবা সিরিজে অভিনয় করার ক্ষেত্রে। সম্প্রতি এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে রোহন জানান, ছোট পর্দার হাতছানি তিনি বারবার উপেক্ষা করেছেন শুধুমাত্র বড় কিছু করবেন বলে।
শর্মিলা শো হাউসের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে রোহন বলেন, ‘আমার প্রথম ধারাবাহিকটি ভীষণ জনপ্রিয় হয়েছিল। ভজ গোবিন্দ ধারাবাহিকে অভিনয় করে আমি প্রশংসিত হয়েছিলাম। আমাদের মতো যাদের প্রথম ধারাবাহিক হিট হয় তাদের কাছে পরপর কাজের সুযোগ আসতে থাকে। সিরিয়ালে আমরা প্রচুর টাকা পাই। একদিকে যেমন সিরিয়াল থেকে টাকা পাই তেমন অন্যদিকে শো করেও আমরা অনেক টাকা পাই।’
রোহন আরও বলেন, ‘সিরিয়াল থেকে যে পরিমাণ টাকা আমরা পাই সেই টাকার লোভ সংবরণ করা বড় ব্যাপার। এতদিন আমি সিরিয়াল ছেড়ে দিয়ে সিনেমা বা ওয়েব সিরিজ করছি, বড় কিছু করব বলে। আমি আমার কাজটাকে বৃহত্তর জায়গায় রেখেছি, কাজটাকে বড় করে দেখছি যে আমাকে বড় একটা জায়গায় যেতে হবে। আমাকে অনেক চরিত্রে অভিনয় করতে হবে, তাই আমি সিরিয়াল থেকে পাওয়া টাকার লোভ সামলেছি। তবে ওটা সবাই পারে না সামলাতে।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই রোহন একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন তিনি গাড়ি দুর্ঘটনার জেরে হাসপাতালে ভর্তি ছিলেন। রাহুলের মৃত্যুর সময় অসুস্থতার কারণেই তিনি পথে নামতে পারেননি। তবে ইন্ডাস্ট্রির তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে তাকেই তিনি সমর্থন করছেন বলে জানিয়েছিলেন অভিনেতা।
Home/Entertainment/Rohaan Bhattacharjee: 'সবাই পারে না সামলাতে...', সিনেমায় অভিনয় করার জন্য কোন লোভ ছাড়তে হয় রোহনকে?