...
...
Next Story

ফের ওটিটি প্লাটফর্মে রোহন, বিপরীতে যোগমায়া খ্যাত নেহা, কোন গল্প নিয়ে তৈরি সিরিজ?

ছোট পর্দা থেকে বড় পর্দা এমনকি ওয়েব সিরিজেও কাজ করেছেন রোহন ভট্টাচার্য। এবার আবার একটি নতুন ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সিরিজের নাম প্লে অন। দর্শু ওটিটি অরিজিনাল- এ আসতে চলেছে এই ওয়েব সিরিজটি। এই সিরিজে রোহণের বিপরীতে অভিনয় করবেন যোগমায়া খ্যাত নেহা আমনদীপ।

Published on: May 26, 2026, 19:32:14 IST
Advertisement

ছোট পর্দা থেকে বড় পর্দা এমনকি ওয়েব সিরিজেও কাজ করেছেন রোহন ভট্টাচার্য। এবার আবার একটি নতুন ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সিরিজের নাম ‘প্লে অন’। দর্শু ওটিটি অরিজিনাল- এ আসতে চলেছে এই ওয়েব সিরিজটি। এই সিরিজে রোহণের বিপরীতে অভিনয় করবেন যোগমায়া খ্যাত নেহা আমনদীপ।

ওটিটি প্লাটফর্মে রোহন, বিপরীতে ‘যোগমায়া’ খ্যাত নেহা
ওটিটি প্লাটফর্মে রোহন, বিপরীতে ‘যোগমায়া’ খ্যাত নেহা

এই সিরিজে দুই বন্ধুকে দেখানো হবে যারা নিজেদের অফিসের চাপে ভীষণভাবে বিধ্বস্ত। নতুন কিছু শুরু করার আশা নিয়ে হলেও মাঝপথে ঘটে যায় বিপদ। সবকিছু সামলে কি সুখের হদিশ পাবে তারা? এই দুই বন্ধুর চরিত্রাই অভিনয় করবেন রোহন ভট্টাচার্য এবং সায়ন মুখোপাধ্যায়।

আরও পড়ুন: 'আমাদের মাঝে কেউ ঢুকতে পারবে না...', নবনীতাকে ভুলে কার প্রেমে মজেছেন জীতু?

নেহা ছাড়াও অভিনয় করতে দেখা যাবে সৌরিতি বন্দ্যোপাধ্যায়কেও। তবে সিরিয়াস গল্প নয় বরং কমেডির মোড়কে পুরো গল্পটি সাজিয়েছেন পরিচালক। অন্যদিকে এই প্রথমবার রোহন এবং নেহাকে জুটি হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।

অরিন্দম চক্রবর্তী পরিচালিত এই ওয়েব সিরিজটি নিয়ে দর্শকদের মনে আশা রয়েছে কারণ এর আগে অরিন্দম একাধিক পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছেন যা মানুষকে বিনোদন দিতে সক্ষম হয়েছে। তবে রোহন এর আগেও কমেডি চরিত্রে অভিনয় করলেও সায়ন এই প্রথম কমেডি ভিত্তিক ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন।

জানা গিয়েছে, কিছুদিন আগেই শেষ হয়েছে সিরিজের শুটিং। আর কিছুদিনের মধ্যেই সিরিজের টিজার প্রকাশে আনবেন পরিচালক। তারপরেই ঘোষণা করে দেওয়া হবে সিরিজ মুক্তির দিনক্ষণ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks