Roopa Ganguly On Student Protest: ছাত্র বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে নারাজ রূপা! ‘খবরই রাখিনি…’, জবাব বিজেপি বিধায়কের

সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রী, বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্য়ায়ের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, পড়ুয়াদের আন্দোলন নিয়ে। তাতে রূপা জানান যে, তিনি এই নিয়ে এক লাইনও পড়েননি, কোনো খোঁজই রাখেননি। তাই কোনো মন্তব্য করাও তাঁর পক্ষে সম্ভব নয়। 

Published on: Jul 24, 2026, 09:31:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিগত কয়েকদিন ধরে ছাত্র-যুব আন্দোলন চলছে দেশের নানা প্রান্তে। নেপাল, বাংলাদেশের ছাপ দেখছেন অনেকেই। ককরোচ জনতা পার্টির ডাকে যা শুরু হয়েছে, তাতে বর্তমানে স্বতঃস্ফূর্তভাবে সামিল জেন জি! কোনো বিশেষ দলের সমর্থন নয়, বরং ভবিষ্যৎ বদলানোর চাহিদাই যেন এখন তাঁদের দু চোখে। যদিও এই অন্দোলনে ঘটছে অনেক অনভিপ্রেত ঘটনাও। পুলিশের সঙ্গে বিরোধে জড়াচ্ছেন তরুণরা। আহত হচ্ছে দু পক্ষই। যদিও সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত ককরোচদের ডাকে সাড়া মেলেনি সেভাবে। ককরোচ জনতা পার্টি যে দাবি সামনে রেখেছেন, সেটাও পূরণ করা হয়নি। পাশাপাশি দিল্লিতে সোমবারের সাংসদ অভিযানে পুলিশের লাঠি, জলকামান, কাঁদানে গ্য়াস চালনোর প্রতিবাদে মুম্বই-পাটনার মতো শহরও এগিয়ে আসছে প্রতিবাদে।

ছাত্র বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে নারাজ রূপা গঙ্গোপাধ্যায়।
ছাত্র বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে নারাজ রূপা গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রী, বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্য়ায়ের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, পড়ুয়াদের এই আন্দোলন নিয়ে। তবে তাতে মন্তব্য করতেই চাননি রূপা। বরং সাফ জানিয়ে দিয়েছেন যে, এই ব্য়াপারে খোঁজই রাখেননি তিনি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রূপা বলেন, ‘আমাদের সবারই একটা ধারণা আছে, যাদেরকে ক্য়ামেরায় ধরা হয়, তাঁরা সর্ব বিষয়ে জ্ঞানী। কিন্তু আমি আপনাদের কড়জোরে জানাচ্ছি যে, আমি এই বিষয়ে এক লাইনও খবর রাখিনি। রাখতে চাইনি। যেমন আমি খেলা দেখি না। এত বড় বড় খেলা হল, সবাই অনেক বড় বড় জায়গায় বসে খেলা দেখল, আমি খেলার খ বুঝি না। আমার হাতে ব্যাটেবলে মেলে না। তাই বক্তব্যও করতে পারব না। তেমনই এই বিষয়ে বক্তব্য রাখার জন্য আমি এক লাইনও খবর রাখিনি, পড়িনি, এই বিষয়ে বক্তব্য রাখার জন্য আমি একেবারেই অজ্ঞ।’

প্রসঙ্গত, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং পরীক্ষার অনিয়মের প্রতিবাদের দাবিতে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। ১৮ জুলাই পুলিশ তাঁকে ‘বলপূর্বক’ যন্তর মন্তর থেকে উঠিয়ে নিয়ে যায় দিল্লির সরদজং হাসপাতালে। অনশনের ২৬ দিনেরও বেশি সময় পেরিয়ে যাওয়ায় তাঁর ওজন প্রায় ১১ কেজি কমে গিয়েছে। তা নিয়েই অনশন চালিয়ে যাচ্ছেন তিনি।

রূপা ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে বিজয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের লাভলি মৈত্রকে পরাজিত করে। অভিনয়ের সূত্রে, রূপাকে শেষ দেখা গিয়েছে দেবের রঘু ডাকাত সিনেমায়। ছোট পর্দায় তাঁর শেষ কাজ ছিল মেয়েবেলা। যা তিনি মাঝপথেই ছেড়েছিলেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More