...
...
Next Story

রুদ্রনীলের কাঁধে নতুন দায়িত্ব, বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন তিনি

শুধুমাত্র একজন অভিনেতা হিসাবে নয়, একদম পোক্ত রাজনীতিবিদ হিসেবেও পরিচিত রুদ্রনীল ঘোষ। বিজেপি সরকার গঠন করার পর টলিউডের শিল্পীদের স্বার্থরক্ষায় বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল রুদ্রনীলকে। এবার আরও একটি দায়িত্ব চাপল অভিনেতার কাঁধে।

Published on: Aug 11, 2026, 17:30:24 IST
Advertisement

শুধুমাত্র একজন অভিনেতা হিসাবে নয়, একদম পোক্ত রাজনীতিবিদ হিসেবেও পরিচিত রুদ্রনীল ঘোষ। বিজেপি সরকার গঠন করার পর টলিউডের শিল্পীদের স্বার্থরক্ষায় বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল রুদ্রনীলকে। এবার আরও একটি দায়িত্ব চাপল অভিনেতার কাঁধে।

রুদ্রনীলের কাঁধে নতুন দায়িত্ব
রুদ্রনীলের কাঁধে নতুন দায়িত্ব

২০২৬-২০২৭ সালের জন্য গঠিত বিধানসভার স্ট্যান্ডিং কমিটি, এবার রুদ্রনীলের হাতে। বিধানসভার সচিবালয় তরফ থেকে প্রকাশিত চিঠিতে চেয়ারম্যান হিসেবে নাম উল্লেখ করা হয়েছে রুদ্রনীলের। গত ৭ অগস্ট প্রকাশিত হয়েছিল এই চিঠি।

আরও পড়ুন: 'গল্প না বলতে পারলে...', বাংলা ছবির পিছিয়ে যাওয়া নিয়ে যা বললেন টোটা

রাজ্য সরকারের ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, স্পোর্টস অ্যান্ড ইউথ সার্ভিস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন রুদ্রনীল। অন্যদিকে আজ অর্থাৎ ১১ অগস্ট বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের কনফারেন্স রুমে চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হওয়ার কথা বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর।

রুদ্রনীলের ঝুলিতে এই প্রশাসনিক পদ যুক্ত হওয়ার পর থেকে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক এবং টলিউড জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও রাজনৈতিক ময়দানে পা দেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিযুক্ত ছিলেন। চলতি বছর শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে লড়েছিলেন এবং জিতেছিলেন।

রাজনৈতিক কাজকর্মের পাশাপাশি তিনি নিজস্ব জগতেও এখন ভীষণ ব্যস্ত। বিধানসভা ভোটের পরেই বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘হাওয়া বদল ২’। খুব সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় তাঁর আসন্ন ছবি ‘মহারাজা তোমারে সেলাম’ ছবির কথা ঘোষণা করেন যেখানে অভিনয় করবেন রুদ্রনীল। খুব সম্ভবত রবি ঘোষের ভূমিকা অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks