...
...
Next Story

Rudranil Ghosh: উত্তাল টেকনিশিয়ান স্টুডিও, ইটবৃষ্টি, ডিম নিক্ষেপের দায় কাদের দিলেন রুদ্রনীল?

Rudranil Ghosh: বুধবার বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারী জানিয়ে দেন, পুরনো ফেডারেশনকে পাল্টে টলিউডের আত্মপ্রকাশ করবে এক নতুন কনফেডারেশন— ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড সিনে ক্রাফটস কনফেডারেশন’ বা ‘EIMPCC'।

Published on: Jun 4, 2026, 20:21:06 IST
Advertisement

Rudranil Ghosh: বুধবার বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারী জানিয়ে দেন, পুরনো ফেডারেশনকে পাল্টে টলিউডের আত্মপ্রকাশ করবে এক নতুন কনফেডারেশন— ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড সিনে ক্রাফটস কনফেডারেশন’ বা ‘EIMPCC'। ২৬টি গিল্ডের পরিবর্তে রাখা হবে তিনটে বা চারটে গিল্ড। কাজের সুবিধার্থে আগামী দিনে আরও আলোচনার ইঙ্গিত দেন পাপিয়া অধিকারী।

ইটবৃষ্টি, ডিম নিক্ষেপের দায় কাদের দিলেন রুদ্রনীল?
ইটবৃষ্টি, ডিম নিক্ষেপের দায় কাদের দিলেন রুদ্রনীল?

পাপিয়া অধিকারীর এই ঘোষণার ঠিক একদিন পরেই বৃহস্পতিবার টেকনিশিয়ান স্টুডিওয়ে টেকনিশিয়ানদের নিয়ে একটি মিটিং করার কথা ছিল। কিন্তু বিপুল সংখ্যক টেকনিশিয়ান উপস্থিত থাকায় সেই মিটিং শুরু হয় টেকনিশিয়ান স্টুডিওর পাশের মাঠে। কিন্তু মিটিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্র হয়ে ওঠে সেই জায়গাটি।

আরও পড়ুন: স্বামীর মৃত্যুতে বিলাপ নয়, বরং প্রতিশোধের আগুনে সবকিছু ছারখার করবে চার ‘কুইনস’

ফেডারেশনের ম্যানেজার গিল্ডের সম্পাদক মহম্মদ হাসান এবং সহ সম্পাদক বাবাই পদত্যাগ করতে রাজি না হওয়ায় তৈরি হয় অশান্তি। ছোঁড়া হয় ইট-ডিম। এদিন আহত হন বেশ কিছু টেকনিশিয়ান। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।

এদিন এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে তরফ থেকে প্রশ্ন করা হলে রুদ্রনীল বলেন, ‘আজ টেকনিশিয়ানদের একটি বড় অংশ তাঁদের আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জমা দিতে আসেন। কিন্তু সেই সময় কিছু বহিরাগত যাদের সঙ্গে আদৌ টালিগঞ্জের কোনও সম্পর্ক নেই, তারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

ইন্ডাস্ট্রি নতুন সরকারকে নিয়ে কতটা আশাবাদী সেটাও জানান রুদ্রনীল। অভিনেতার কথায়, ‘বর্তমান সরকার টলিউডের হারানো ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসবে, এই বিষয়ে সকলে আশাবাদী। নিজেদের সমস্ত অভিযোগ তাই নতুন সরকারের কাছে তুলে ধরতে চান সকলে। আজও সেই উদ্দেশ্য নিয়েই সকলে এসেছিলেন।’

রুদ্রনীল আরও বলেন, ‘আগামী দিনে ব্যক্তিগত মতামতের গুরুত্ব দেওয়া হবে ইন্ডাস্ট্রিতে। কিছু সাধারণ নিয়ম মেনে চলতে হবে সকলকে, যদিও তাতে কারও সমস্যা হওয়ার কথা নয়। তবে সিদ্ধান্ত নেবেন একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি সবদিক বিচার করে যে সিদ্ধান্ত নেবেন, সেটা নিশ্চয়ই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মঙ্গলজনক হবে।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe