Rukmini Maitr: আচমকা নাম বদলে ফেললেন রুক্মিণী! দেব-বান্ধবীর এমন সিদ্ধান্তে হতচকিত নেটপাড়া

অভিনেত্রী রুক্মিণী চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া থেকেই সামনে এল ব্যাপারটা। নাম বদলে ফেললেন দেব-বান্ধবী। যদিও কেন এই সিদ্ধান্ত, তা খোলসা করেননি। 

Published on: May 11, 2026, 11:24:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেবের হাত ধরেই টলিউডে উত্থান হয় রুক্মিণী মৈত্রের। পরপর কয়েকটি ছবিতে ‘চর্চিত প্রেমিকের’ নায়িকা হিসেবেই মূলত দেখা গিয়েছিল তাঁকে। যদিও এখন দেবের ছত্রছায়া থেকে বেরিয়ে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে সুইজারল্যান্ড, জিৎ-এর সঙ্গে বুমেরাং-এ দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, নারী কেন্দ্রিক সিনেমা বিনোদিনী-তে রুক্মিণীকে দেখা গিয়েছে নাম ভূমিকায়।

নাম বদলে ফেললেন রুক্মিণী মৈত্র।
নাম বদলে ফেললেন রুক্মিণী মৈত্র।

নাম বদলে ফেললেন রুক্মিণী

তবে এরই মাঝে আচমকাই নিজের নাম বদলে ফেললেন তিনি। ইংরাজিতে মৈত্র পদবী থেকে একটি অক্ষর সরিয়ে ফেলেছেন রুক্মিণী! এখন ‘এমএআইটিআরএ’ (MAITRA)-এর পরিবর্তে এখন শুধু ‘এমএআইটিআর’ (MITR)।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

যদিও কেন তাঁর এই সিদ্ধান্ত, সেই বিষয়ে মুখ খোলেননি তিনি। তবে খুব সম্ভবত নিউমরোলজি-র কারণেই এমন সিদ্ধান্ত নায়িকার। তারকাদের মধ্যে নামের বানান বদলের এই রীতি নতুন কিছু নয়। যথা, অভিনেতা অজয় দেবগন তার পদবি থেকে 'a' বাদ দিয়ে 'Ajay Devgan' থেকে 'Ajay Devgn' করেন। রাজকুমার রাও তাঁর নামের বানানে অতিরিক্ত একটি 'm' যোগ করে 'Rajkumar' থেকে 'Rajkummar' হয়েছেন। একই পথে হেঁটেছেন করিশ্মা কাপুরও, 'Karishma' থেকে 'Karisma' হয়েছেন।

রুক্মিণীর নাম বদল।
রুক্মিণীর নাম বদল।

রুক্মিণীর সিনেমার কেরিয়ার

১৩ বছর বয়সে মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করলেও, ২০১৭ সালে দেবের বিপরীতে 'চ্যাম্প' সিনেমার মাধ্যমে বাংলা সিনেমায় আত্মপ্রকাশ ঘটে রুক্মিণীর। ২০১৭ সালে চ্যাম্প এবং ককপিট-এ কাজের জন্য তিনি জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট-এ 'সেরা ডেবিউ (মহিলা)' পুরস্কার পান। ককপিট (২০১৭), কবীর (২০১৮), পাসওয়ার্ড (২০১৯), কিডন্যাপ (২০১৯), সুইজারল্যান্ড (২০২০), কিশমিশ (২০২২), ব্যোমকেশ ও দুর্গ রহস্য (২০২৩), এবং বুমেরাং (২০২৪)-এর মতো ছবিতে কাজ করেছেন। বিনোদিনী- একটি নটির উপাখ্যান তাঁর কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট।

এরপর কোন সিনেমা আসছে রুক্মিণীর?

রুক্মিণী মৈত্র ২০২১ সালে অ্যাকশন হিরো বিদ্যুৎ জাম্মওয়ালের বিপরীতে 'সনক' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া বিদ্যুৎ জাম্মওয়ালের 'ক্র্যাক: জিতেগা তো জিয়েগা' নেমায় রুক্মিণীকে একটি বিশেষ উপস্থিতিতে দেখা গিয়েছে। এই সিনেমার 'রোম রোম' (Rom Rom) গানে পারফর্ম করেছেন। শেষ রুক্মিণীকে দেখা গিয়েছে হাঁটি হাঁটি পা পা সিনেমায়। বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমায় তাঁকে দেবের বিপরীতে দেখা যাবে এরপর। রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘দ্রোপদী’-তেও কাজ করার কথা রয়েছে দেব বান্ধবীর।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More