...
...
Next Story

Rupa-Rudranil: 'পক্ষপাতদুষ্ট নয়, এমন কেউ দায়িত্বে...', ইন্ডাস্ট্রির অচলায়তন ভাঙার ইঙ্গিত রূপা-রুদ্রনীলের

Rupa-Rudranil: এই মুহূর্তে নন্দনে দেখানো হচ্ছে প্রত্যাবর্তন এবং দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস। এই দুটি ছবি মুক্তি উপলক্ষে নন্দনে হাজির হয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ।

Published on: May 17, 2026, 21:38:05 IST
Advertisement

Rupa-Rudranil: এই মুহূর্তে নন্দনে দেখানো হচ্ছে প্রত্যাবর্তন এবং দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস। এই দুটি ছবি মুক্তি উপলক্ষে নন্দনে হাজির হয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী দিনে টলিউড ইন্ডাস্ট্রিকে কীভাবে তাঁরা এগিয়ে নিয়ে যেতে চান সেই বিষয় নিয়ে কিছু বক্তব্য রাখলেন তাঁরা।

অচলায়তন ভাঙার ইঙ্গিত রূপা-রুদ্রনীলের
অচলায়তন ভাঙার ইঙ্গিত রূপা-রুদ্রনীলের

আগামী দিনে পুরনো নিয়মে বদল আসবে কিনা জানতে চাওয়ায় রুদ্রনীল বলেন, ‘যেভাবে চললে শিল্পীরা বাঁচবেন, শিল্প বাঁচবে, তেমন নিয়মই চলবে। এতদিন যে নিয়ম চলছিল সেটা তো চাপিয়ে দেওয়া, জোর করে করানো। CCI কিছু নিয়ম বলে দিয়েছেন, গোটা ভারত জুড়ে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সুষ্ঠুভাবে চালনা করার জন্য যে নিয়ম আনা হয়েছে বা যে নিয়ম মানা হচ্ছে। আমরাও সেই নিয়ম মেনে চলব। এখানে যারা বড়রা রয়েছেন সকলের সঙ্গে মিলে আমরা চলব। আশা করি কারোর কষ্ট হবে না। তবে কেউ যদি স্বৈরাচারী নিয়ম মেনে চলার চেষ্টা করে তাহলে তার অবশ্যই কষ্ট হবে।’

আরও পড়ুন: '১২ বছর ধরে টানা আমি...', খাবার খাওয়ার ব্যাপারে কোন নিয়ম মেনে চলেন শোলাঙ্কি?

বিশ্বাস ব্রাদার্সের জায়গায় সেই দায়িত্ব কাকে দেওয়া হবে জিজ্ঞাসা করায় রূপা গঙ্গোপাধ্যায় এক কথায় বলেন, ‘পক্ষপাতদুষ্ট নয় এমন কাউকে দায়িত্ব দেওয়া হবে। তবে কেউ একা নয় সবাই মিলে দায়িত্ব পালন করবে। স্বৈরাচারী রাজত্ব আর চলবে না।’

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত নিয়ে প্রশ্ন করলে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘অবশ্যই আমরা এই ব্যাপারটা দেখব। আসলে এখনও পূর্ণ সরকারটা গঠন হয়নি আমাদের। সবে দশ দিন হয়েছে। মানুষ এতদিন এতটাই ক্লান্ত ছিল যে মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি আর এটাই স্বাভাবিক। আমরাও চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে কাজ এগোনোর। সত্যের জয় হবেই।’

আরও পড়ুন: পুলিশ অফিসার থেকে গোয়েন্দা, ‘তারকাটা’ বিক্রমের সব ভুলে যাওয়ার রহস্য কী?

টলিউডের ব্যান কালচার নিয়ে কথা বলতে গিয়ে রুদ্রনীল বলেন, ‘যারা ব্যান কালচার নিয়ে এসেছিলেন মানুষ তাদের ব্যান করে দিয়েছে। ইন্ডাস্ট্রিতে আগামীতে কোনও ব্যান কালচার থাকবে না। সবাই যাতে কাজ পায় সেই দিকে নজর দেওয়া হবে। অচলায়তনের ওপর অনেক ধুলো জমে রয়েছে, সেটা সরানোর কাজ আমরা করছি। যেটাই হবে সেটাই সবার জন্য মঙ্গলজনক হবে।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe