...
...
Next Story

অবশেষে স্বস্তিতে রূপা, অভিনেত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

গত ২৪ জুন এবং ২৬ জুন কলকাতার অন্যতম জনবহুল এলাকা পাটুলিতে হেনস্থার শিকার হয়েছিলেন রূপা ভট্টাচার্য। একদিনের ব্যবধানে দু'বার পাটুলিতে প্রকাশ্য দিবালোকে অভিনেত্রীকে নোংরাভাবে শারীরিক আক্রমণের শিকার হন অভিনেত্রী।

Updated on: Jul 4, 2026, 20:05:18 IST
Advertisement

গত ২৪ জুন এবং ২৬ জুন কলকাতার অন্যতম জনবহুল এলাকা পাটুলিতে হেনস্থার শিকার হয়েছিলেন রূপা ভট্টাচার্য। একদিনের ব্যবধানে দু'বার পাটুলিতে প্রকাশ্য দিবালোকে অভিনেত্রীকে নোংরাভাবে শারীরিক আক্রমণের শিকার হন অভিনেত্রী। এরপরেই এই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকলকে সাবধান থাকতে বলেন রূপা।

অবশেষে স্বস্তিতে রূপা
অবশেষে স্বস্তিতে রূপা

তবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি শেয়ার করে ক্ষান্ত থাকেননি তিনি। অভিযোগ দায়ের করেন পাটুলি থানায়। কিন্তু সেখানে তিনি জানতে পারেন যে এই ঘটনাটি শুধুমাত্র তাঁর সঙ্গে হয়েছে তা নয়, ওই একই ঘটনা ঘটেছে আরও একজন মেয়ের সঙ্গে। এরপরেই এই ঘটনাটি নিয়ে সক্রিয় হয় পুলিশ। পুলিশ অভিনেত্রীকে নিয়ে ঘটনার তলে যায় এবং তদন্ত শুরু করে।

আরও পড়ুন: মমতার কালীঘাটের বাড়িতে এলেন জয়া বচ্চন, কী কথা হল দুজনের?

অবশেষে অভিনেত্রীকে হেনস্থার দায়ে অপরাধীকে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনায় ভীষণ স্বস্তি পেয়েছেন অভিনেত্রী। তিনি অভিযুক্তদের শাস্তি পাওয়ার খবর শুনে সংবাদ মাধ্যমকে জানান, অপরাধীকে শনাক্তকরণ করার জন্য থানায় যেতে হয়েছিল তাঁকে। যদিও তিনি সেই ব্যক্তির মুখোমুখি হননি। অপরাধী গ্রেফতার হতে খুব স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রূপা।

কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?

২৪ জুন সন্ধে ৭টা নাগাদ পাটুলি R ব্লকের যে রাস্তাটি বাইপাসের ব্রিজের তলায় মিশেছে, সেখান দিয়ে হেঁটে হনুমান মন্দিরের দিকে যাচ্ছিলেন তিনি। বেনুবন ছায়ার ঠিক আগেই ব্রিজের পাশে এক সাইকেল আরোহী তাঁকে পেছন থেকে ফলো করে এবং আচমকা তাঁর ওপর সরাসরি শারীরিক আক্রমণ করতে ধেয়ে আসে। রূপা নিজের উপস্থিত বুদ্ধিতে প্রতিহত করতে গেলে ধাক্কা লেগে তাঁর ডান হাতে চোট লাগে, এবং ছেলেটি পালিয়ে যায়।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ টিআরপি, কতটা প্রভাবিত হবে টেলি ইন্ডাস্ট্রি?

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৬ জুন সন্ধে পৌনে সাতটা নাগাদ পাটুলি T ব্লকের খেলার মাঠের পাশে আবারও হেনস্থার শিকার হন অভিনেত্রী। উল্টোদিক থেকে আসা এক সুইগির ডেলিভারি বয় বাইক এসে ইচ্ছে করে তাঁর গা ঘেঁষে আসে। রূপা চমকে সরে গিয়ে তাকানোয় ওই ডেলিভারি বয় বাইক থামিয়ে হিন্দিতে রূপাকে হুমকি ও গালিগালাজ করতে শুরু করে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe