Rupsa Chatterjee: 'তোমার জায়গাটা একদম ফাঁকা পড়ে আছে...', কার উদ্দেশ্যে এমন কথা লিখলেন রূপসা?
Rupsa Chatterjee: যারা পেট পেরেন্ট হন, বলা ভালো যারা সারমেয়দের পিতা-মাতা হন তারা জানেন নিজের সন্তানের মতোই পোষ্যদের ভালবাসতে হয়। দীর্ঘদিন পোষ্যকে নিজের সন্তানের মতো বড় করার পর সে যখন চিরকালের জন্য না ফেরার দেশে চলে যায়, সেই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না।
Rupsa Chatterjee: যারা পেট পেরেন্ট হন, বলা ভালো যারা সারমেয়দের পিতা-মাতা হন তারা জানেন নিজের সন্তানের মতোই পোষ্যদের ভালবাসতে হয়। দীর্ঘদিন পোষ্যকে নিজের সন্তানের মতো বড় করার পর সে যখন চিরকালের জন্য না ফেরার দেশে চলে যায়, সেই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। এমনই একজন পেট পেরেন্ট হলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়, যিনি নিজের বড় সন্তানের (পোষ্য) তাকে স্মরণ করে লিখলেন কিছু কথা।
'তোমার জায়গাটা একদম ফাঁকা পড়ে আছে...', কার উদ্দেশ্যে এমন কথা লিখলেন রূপসা?
রূপসা বেশ কিছু ছবি পোস্ট করেছেন যার প্রথমটিতে দেখতে পাওয়া যাচ্ছে, ছোট্ট ডুগু দাদু দিদার সঙ্গে বসে রয়েছে। রূপসার সঙ্গে রয়েছে আদরের গোল্ডু। দ্বিতীয় ছবিটিও বেশি স্পেশাল, কারণ সেখানে একদিকে যেমন রূপসার মা ডুগ্গুকে আদর করছেন তেমন রুপসা আদর করছেন গোল্ডুকে।
কিন্তু তৃতীয় ছবিটি দেখলে খুব স্বাভাবিকভাবেই মন ভেঙে যায় কারণ এই তৃতীয় ছবি দেখলেই বোঝা যায় যে রূপসার আদরের সেই গোল্ডু আর এই পৃথিবীতে নেই। গোল্ডুর ছবির ওপর দেওয়া একটি লোহার শিকল যেটি সবসময় পরিয়ে রাখা হত গোল্ডুর গলায়। সামনে সাজানো আম, আইসক্রিম, বল। বোঝাই যাচ্ছে এই সব কটি গোল্ডুর বড্ড পছন্দের ছিল।
ছবিগুলি পোস্ট করে রূপসা লেখেন, ‘আমাদের গোল্ডু বাবা। আজ ওর ১৪তম জন্মদিন। আর যদিও আমাদের সঙ্গে থাকতো তাহলে ডুগ্গুর সঙ্গে একসঙ্গে বড় হত। আবার আমাদের কাছে এসো সোনা। তোমার জায়গাটা একদম ফাঁকা পড়ে আছে। আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি আর তোমাকে ভীষণ মিস করছি।’
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘পরিণীতা’ ধারাবাহিকে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন রূপসা চট্টোপাধ্যায়। মাঝে সন্তানের জন্মের পর বেশ কিছু সময় তিনি কাজ থেকে দূরে ছিলেন তবে এখন আবার জোর কদমে চলছে রূপসার কাজ।
২০২৪ সালের অক্টোবর মাসের ধুমধাম করে সায়নদীপকে বিয়ে করেছিলেন রূপসা। বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই মাতৃত্বের সুখবর প্রকাশ্যে এনেছিলেন তিনি। এরপর বিয়ের চার মাস কাটতে না কাটতেই মা হয়েছিলেন অভিনেত্রী যার ফলে যথেষ্ট কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। যদিও সেসব এখন অতীত। এখন স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী।
Home/Entertainment/Rupsa Chatterjee: 'তোমার জায়গাটা একদম ফাঁকা পড়ে আছে...', কার উদ্দেশ্যে এমন কথা লিখলেন রূপসা?