...
...
Next Story

Saat Pake Badha: রুদ্রপুরে অতীতের সম্মুখীন শাওন, দিদার চরিত্রে এন্ট্রি দীপান্বিতা হাজারির

Saat Pake Badha: বাবার থেকে যে দূরত্ব তৈরি হয়েছিল শাওনের, সেটা ধীরে ধীরে মুছে যাচ্ছে। পিসির হাজার চেষ্টার পরেও বাবা মেয়ের মধ্যে ভালোবাসা আবার তৈরি হচ্ছে নতুন করে। কিন্তু যে অতীতকে কেন্দ্র করে নিজের মেয়েকে দূরে সরিয়ে রেখেছিল শাওনের বাবা, সেই অতীত এখনো অধরা।

Published on: Jun 13, 2026, 18:55:31 IST
Advertisement

Saat Pake Badha: বাবার থেকে যে দূরত্ব তৈরি হয়েছিল শাওনের, সেটা ধীরে ধীরে মুছে যাচ্ছে। পিসির হাজার চেষ্টার পরেও বাবা মেয়ের মধ্যে ভালোবাসা আবার তৈরি হচ্ছে নতুন করে। কিন্তু যে অতীতকে কেন্দ্র করে নিজের মেয়েকে দূরে সরিয়ে রেখেছিল শাওনের বাবা, সেই অতীত এখনো অধরা।

রুদ্রপুরে অতীতের সম্মুখীন শাওন
রুদ্রপুরে অতীতের সম্মুখীন শাওন

তবে ‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকের নতুন প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে এবার নিজের জীবনের অতীত জানতে পারবে শাওন। নিজের মায়ের বিষয়ে সব কিছু জানার জন্য এবার শাওন পৌঁছে যাবে রুদ্রপুরে। তবে শাওনকে একা ছাড়বে না পিসি। সেও সঙ্গ নেবে।

আরও পড়ুন: অসুস্থতার ভুয়ো খবরে জেরবার দেবপ্রতিম, ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়

রুদ্রপুরে পৌঁছতেই প্রথমে দিদিমার কাছে ছুটে যাবে শাওন। শাওনের দিদিমার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ডক্টর দীপান্বিতা হাজারী। প্রসঙ্গত, কিছুমাস আগে ‘চিরসখা’ ধারাবাহিকে কমলিনীর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকের শাওনের দিদিমার চরিত্রে অভিনয় করবেন তিনি। এই দিদিমা শাওনকে জানাবে তার অতীতের কথা। তবে মায়ের বাড়িতে শুধু শাওনের সঙ্গে পিসি এসেছে তা নয়, এসেছে শাওনের বাবা এবং শুভ। অর্থাৎ যা সত্য উঠে আসবে তা সকলের সামনেই উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: আইনি বিপাকে শিলাজিৎ, কী অভিযোগ গায়কের বিরুদ্ধে?

তবে এত তাড়াতাড়ি কি সত্যিই নিজের অতীত সম্পর্কে জানতে পারবে শাওন? শাওনের পিসি কি সেটা হতে দেবে? নাকি অন্য কোনও সমস্যায় পড়বে শাওন? শাওনের মায়ের অতীতে লুকিয়ে রয়েছে কোন সত্য? সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী পর্বে।

‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকের এই দুর্দান্ত দুইদিন রাখার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে আর মাত্র একদিন। আগামী ১৪ এবং ১৫ জুন ঠিক সন্ধ্যে ৫:৩০ মিনিটে জি বাংলার পর্দায় দেখতে থাকুন ‘সাত পাকে বাঁধা’।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks