হাসপাতালে ভর্তি সাবা আজাদ, ২ সপ্তাহে কমেছে ৪ কেজি ওজন! কী হয়েছে হৃতিকের প্রেমিকার?

অভিনেত্রী সাবা আজাদ সাইক্লোস্পোরা কায়েটানেনসিসর জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার তিনি তাঁর ইনস্টাগ্রামে হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে হাসপাতালের বেডে তাঁকে দেখা গিয়েছে।

Published on: Mar 27, 2026, 20:42:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনেত্রী সাবা আজাদ সাইক্লোস্পোরা কায়েটানেনসিসর জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার তিনি তাঁর ইনস্টাগ্রামে হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে হাসপাতালের বেডে তাঁকে দেখা গিয়েছে। ছবি দেখেই বোঝা গিয়েছে তাঁর ওজনো যথেষ্ট কোমে গিয়েছে। তাঁর মন ভালো রাখার জন্য হৃতিক রোশন সব সময় তাঁর পাশে আছেন, তাও জানিয়েছেন সাবা। এটাকে তাঁর জীবনের 'সবচেয়ে খারাপ ১৪ দিন' বলেও বর্ণনা করেছেন তিনি।

হাসপাতালে ভর্তি সাবা আজাদ, ২ সপ্তাহে কমেছে ৪ কেজি ওজন! কী হয়েছে হৃতিকের প্রেমিকার?
হাসপাতালে ভর্তি সাবা আজাদ, ২ সপ্তাহে কমেছে ৪ কেজি ওজন! কী হয়েছে হৃতিকের প্রেমিকার?

আরও পড়ুন: এক প্রযোজকের ড্রাইভার ছিলেন, এখন তিনি প্রথম সারির নায়ক! বলুন তো কে ইনি?

হাসপাতাল থেকে ছবি পোস্ট করে ক্যাপশনে সাবা লেখেন, ‘আমার জীবনের সবচেয়ে খারাপ ১৪ দিন। সাইক্লোস্পোরা কায়েটানেনসিস, এটা একটা জঘন্য জিনিস! আমি সব সময় বাড়ির খাবার খাই, সব জায়গায় জলের বোতল নিয়ে ঘুরি, আমার দেহে এই জীবাণু কোথা থেকে এল, তাও আবার বছরের সবচেয়ে ব্যস্ত সময়ে। দুই সপ্তাহে আমার ৪ কেজি ওজন কমে গিয়েছে, এটা আমার শরীরে আগে থেকে ছিল না এবং আমি ঠিকমতো হাঁটতেও পারছি না।’

তিনি আরও বলেন যে তিনি ব্যায়াম করছিলেন কিন্তু দুর্বলতার কারণে হঠাৎ কিছুই করতে পারছেন না। তাঁর কথায়, ‘সেদিন আমি দিনে দু’বার করে ট্রেনিং করেছি, পুল-আপ করেছি, ভারী ওজন তুলছি, আর পরের দিনই আমার শরীর অর্ধেক হয়ে গিয়েছে, ওজন তোলা তো দূরের কথা, একটা টুথপিক তোলারও শক্তি নেই। পেটের কথা ভেবে স্যালাডের পাতা আর সবজি এমনভাবে ধুয়ে নিন যেন তা কখন জীবনসংশয় না করতে পারে। কারণ কখনও কখনও সত্যিই তাই হয়!'

আরও পড়ুন: মুম্বই পাড়ি দিলেন দিব্যাণী! তবে কি এবার বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখছেন নায়িকা?

তিনি শেষে লেখেন যে, হৃতিক তাঁর পাশেই ছিলেন, ‘@hrithikroshan-এর সৌজন্যে (ক্যামেরা ইমোজি), যে আমার খারাপ মেজাজটাকে ঠিক রেখেছে এবং সবচেয়ে বাজে পরিস্থিতিতেও সবসময় আনন্দ খুঁজে বের করেছে। পুনশ্চ - এখানে যতটা মনে হচ্ছে, আমি ততটা রোগা হয়ে যাইনি, বিছানাটা অনেক বড়।’

প্রসঙ্গত, হৃতিক ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সুজান খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন। তাঁদের হৃহান ও হ্রিধান নামে দুই ছেলে রয়েছে, যাদের জন্ম যথাক্রমে ২০০৬ ও ২০০৮ সালে। ২০১৩ সালে তাঁরা আলাদা হয়ে যান এবং ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁরা আলাদা হলেও ছেলেদের একসঙ্গে বড় করেছেন। পাশাপাশি বন্ধু হিসেবেও রয়ে একে অপরের পাশে থেকেছেন। হৃতিক ও সাবা ২০২২ সালে থেকে সম্পর্কে রয়েছেন।

কাজের সূত্রে, শীঘ্রই ‘কৃষ ৪’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন হৃতিক। এই ছবিটির পাশাপাশি তিনি প্রাইম ভিডিয়োর জন্য ‘স্টর্ম’ নামের একটি ওয়েব সিরিজও প্রযোজনা করছেন।