...
...
Next Story

‘চিরসখা’-র পর আবার ধারাবাহিকে সাবিত্রী চট্টোপাধ্যায়, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

‘চিরসখা’ ধারাবাহিকে সর্বশেষ অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। রাহুলের মৃত্যুর পর আচমকা বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিক। তবে এবার আবার নতুন রূপে ফিরতে চলেছেন অভিনেত্রী। আবার অন্য একটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

Published on: Jul 24, 2026, 20:40:10 IST
Advertisement

‘চিরসখা’ ধারাবাহিকে সর্বশেষ অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। রাহুলের মৃত্যুর পর আচমকা বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিক। তবে এবার আবার নতুন রূপে ফিরতে চলেছেন অভিনেত্রী। আবার অন্য একটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

'চিরসখা-র পর আবার ধারাবাহিকে সাবিত্রী চট্টোপাধ্যায়
'চিরসখা-র পর আবার ধারাবাহিকে সাবিত্রী চট্টোপাধ্যায়

খুব সম্প্রতি স্টার জলসায় শুরু হয়েছে ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকটি। মজার ছলে তৈরি এই সিরিয়াল ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সিরিয়ালে মুখ্য ভূমিকায় রয়েছেন সব্যসাচী চৌধুরী এবং মানালি দে। বিশেষ আর্কষণ শুভাশিস চক্রবর্তী এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয়।

আরও পড়ুন: NEET কেলেঙ্কারিতে মুখ খুললেন জিৎ, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কী বললেন তিনি?

এবার এই ধারাবাহিকেই অভিনয় করতে চলেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। বোঝাই যাচ্ছে, আগামী দিনে এই সিরিয়ালের গল্প আরো মজাদার হতে চলেছে। তবে মূল গল্পে সাবিত্রীকে বেশিদিন দেখতে পাওয়া যাবে না তিনি শুধুমাত্র কিছুদিনের জন্য অভিনয় করবেন এই সিরিয়ালে।

সাবিত্রী প্রসঙ্গে

৮৯ বছর বয়সী সাবিত্রী চট্টোপাধ্যায় এখনও কি সাবলীল ভাবে নিজের মনের কথা বলেন সকলের সামনে। ব্যক্তিগত জীবন হোক অথবা পেশাগত, সাবিত্রী চট্টোপাধ্যায় চিরকালই স্পষ্ট বক্তা। জীবনের প্রথম দিন থেকেই তিনি যেভাবে কঠিন সময়ের সম্মুখীন হয়েছেন, তার জন্যই হয়তো আজও তিনি চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখেন।

ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত হলেও বারবার প্রেম এসেছে তাঁর জীবনে। এই প্রসঙ্গে তিনি একাধিকবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জীবনে প্রেম হয়তো অনেকবার এসেছে কিন্তু শেষ পর্যন্ত সেটা আর গিয়ে পর্যন্ত গড়ায়নি। মজার ছলে তিনি কেউ বলেছেন, প্রেম করতে গিয়েই দেখলাম যে সেই মানুষটার একটা বউ আছে তাই আর বিয়ে করা হলো না। নাম উল্লেখ না করলেও অনেকে ভাবেন সাবিত্রী চট্টোপাধ্যায় এই কথার মাধ্যমে উত্তম কুমারকেই বোঝান।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks