...
...
Next Story

Sabyasachi Chakraborty: দীর্ঘ বিরতি কাটিয়ে আবার ক্যামেরার সামনে ফেলুদা! কোন চরিত্রে ধরা দেবেন সব্যসাচী?

Sabyasachi Chakraborty: বহুদিন ক্যামেরার সামনে আসেননি সব্যসাচী চক্রবর্তী। স্ত্রীর অসুস্থতায় পুরো সময়টাই দিয়েছেন মিঠু চক্রবর্তীকে। বহুবার বহু সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্যামেরার সামনে আর তেমনভাবে আসা হয় না। তবে এবার ভক্তদের মনে আনন্দ জাগিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন সব্যসাচী চক্রবর্তী।

Published on: Jun 13, 2026, 20:15:52 IST
Advertisement

Sabyasachi Chakraborty: বহুদিন ক্যামেরার সামনে আসেননি সব্যসাচী চক্রবর্তী। স্ত্রীর অসুস্থতায় পুরো সময়টাই দিয়েছেন মিঠু চক্রবর্তীকে। বহুবার বহু সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্যামেরার সামনে আর তেমনভাবে আসা হয় না। তবে এবার ভক্তদের মনে আনন্দ জাগিয়ে ফের ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন সব্যসাচী চক্রবর্তী।

দীর্ঘ বিরতি কাটিয়ে আবার ক্যামেরার সামনে ফেলুদা
দীর্ঘ বিরতি কাটিয়ে আবার ক্যামেরার সামনে ফেলুদা

ক্যানসারের সঙ্গে লড়াই করে ইতিমধ্যেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মিঠু। তবে এবার সেই পুরনো গ্রুপে আবার দেখতে পাওয়া যাবে সব্যসাচী চক্রবর্তীকেও। ওটিটির পর্দায় ধরা দিতে চলেছেন তিনি। হইচই- এর পর্দায় খুব তাড়াতাড়ি মুক্তি পাবে অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সিরিজের তৃতীয় সিজন।

আরও পড়ুন: অসুস্থতার ভুয়ো খবরে জেরবার দেবপ্রতিম, ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়

এই সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেন ঋত্বিক চক্রবর্তী। এবার এই সিরিজেই ধরা দিতে চলেছেন সব্যসাচী চক্রবর্তী। তবে তিনি ইতিবাচক না নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তা এখনও জানা যায়নি। তবে তিনি যে চরিত্রেই অভিনয় করুন না কেন, বহুদিন পর সব্যসাচী চক্রবর্তীকে আবার অভিনয় করতে দেখতে পাওয়াটাই সৌভাগ্যের বিষয়।

ঋত্বিক চক্রবর্তী এবং সব্যসাচী চক্রবর্তী ছাড়া এই সিরিজে থাকবেন খেয়া চট্টোপাধ্যায় এবং দেবরাজ ভট্টাচার্য। জানা গিয়েছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিরিজের শুটিং। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত অচিন্ত্য আইচের তিন নম্বর সিজন যে মানুষের মন জয় করে নেবে তা বলাই বাহুল্য।

তবে এবার সিরিজে থাকবেন অভিনেত্রী ইশা সাহা। বলা যেতে পারে, এটাই সিরিজের নতুন চমক। ইশার চরিত্রকে ঘিরেই তৈরি হবে গোটা সিরিজ। তবে আগের বারের মতো এই সিজনে কোনও অভিনেতার ক্যামিও থাকবে কিনা সেটা জানা যায়নি এখনও।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks