...
...
Next Story

‘কোন রাজ্যে এমন হয়? 'সাধক বামাক্ষ্যাপা'- র হল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ সব্যসাচী-সাহেবের

গত ২০ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে সাধক বামাক্ষ্যাপা। ছবিটি মুক্তি পাওয়ার পরেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে। সব্যসাচী থেকে পায়েল, প্রত্যেকের অভিনয় দেখে চোখে জল এসেছে দর্শকদের।

Published on: Nov 23, 2026, 19:41:24 IST
Advertisement

গত ২০ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘সাধক বামাক্ষ্যাপা’। ছবিটি মুক্তি পাওয়ার পরেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে। সব্যসাচী থেকে পায়েল, প্রত্যেকের অভিনয় দেখে চোখে জল এসেছে দর্শকদের। এমনকি হল ভিজিট করতে গিয়ে দর্শকদের থেকে উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন তারকারা। কিন্তু এত কিছুর পরেও মাত্র এক সপ্তাহের মধ্যে ছবির প্রদর্শনী বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন প্রযোজনা সংস্থা।

'সাধক বামাক্ষ্যাপা'- র হল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ সব্যসাচী-সাহেবের
'সাধক বামাক্ষ্যাপা'- র হল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ সব্যসাচী-সাহেবের

কী ঘটেছে?

জানা গিয়েছে, রাজশ্রী প্রোডাকশন প্রযোজিত এবং যশরাজ ফিল্মস পরিবেশিত আসন্ন হিন্দি সিনেমা ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তির জন্য পর্যাপ্ত শো না পাওয়ায় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থার তরফ থেকে আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে।

আরও পড়ুন: 'এটা বিগ বসের বাড়ি পর্যন্ত থাক', সৌরভের কোন কথায় সহমত পোষণ করলেন না দাদা?

এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিলেন সব্যসাচী চৌধুরী এবং সাহেব চট্টোপাধ্যায়। দুজনকেই বেশ উত্তপ্ত হয়ে কথা বলতে শুনতে পাওয়া যায়। একটি ছবি দর্শকদের থেকে এতটা সাড়া পাওয়ার পরেও এমন ঘটনা কিভাবে হয়, প্রশ্ন তুলেছেন সব্যসাচী।

সাহেবের বক্তব্য, ‘গোটা ভারতে এমন ঘটনা অন্য কোনও রাজ্যে হয় না। আপনি যদি তামিলনাড়ুতে গিয়ে বলেন যে হিন্দি সিনেমা আছে বলে আপনাদের ভাষার সিনেমা হল থেকে সরিয়ে দেওয়া হবে। দেখুন তো ওঁরা মেনে নেন কিনা? আমার মনে হয় এই ঘটনার কোথাও হয় না। তাহলে এখানে কেন হবে?’

প্রসঙ্গত, নির্মাতারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, প্রত্যেক ছবি হল পাক এটা সবাই চায়। এই বিষয় নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু সেটা অন্য কোন ছবির বিনিময়ে যেন না হয় যেটা ইতিমধ্যেই ভালো ব্যবসা করছে এবং দর্শকদের থেকে ভালোবাসা পাচ্ছে। হল মালিকদের বিষয়টি পুনর্বিবেচনা করে দেখার অনুরোধ করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks