নাড়ির টান ছিঁড়ে বড়মার স্মরণে তারাপীঠের ভৈরব, প্রকাশ্যে ‘বামাক্ষ্যাপা’র ট্রেলার

প্রথমে কালীপুজোর সময় মুক্তি পাওয়ার কথা হলেও পরবর্তীকালে ছবি মুক্তির তারিখ পিছিয়ে যায় বামাক্ষ্যাপার। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবি মুক্তির তারিখ নতুন করে ঘোষণা করা হয়।

Published on: Nov 13, 2026, 20:30:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রথমে কালীপুজোর সময় মুক্তি পাওয়ার কথা হলেও পরবর্তীকালে ছবি মুক্তির তারিখ পিছিয়ে যায় ‘ সাধক বামাক্ষ্যাপা’র। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবি মুক্তির তারিখ নতুন করে ঘোষণা করা হয়। সিনেমাটি বড় পর্দায় আসতে চলেছে আগামী ২০ নভেম্বর। ছবির টিজার দেখে যারা আপ্লূত হয়েছিল তাদের জন্য এসে গেল এবার ছবির অফিসিয়াল ট্রেলার।

প্রকাশ্যে বামাক্ষ্যাপার ট্রেলার
প্রকাশ্যে বামাক্ষ্যাপার ট্রেলার

ট্রেলার প্রসঙ্গে

ছবির ট্রেলারের প্রত্যেকটি পরে রয়েছে রোমাঞ্চ। গায়ে কাঁটা দিতে বাধ্য। সাধক বামাক্ষ্যাপার জন্ম থেকে শুরু করে তার মা কালীর প্রতি ভক্তি প্রেম সবকিছুই তুলে ধরা হবে এই সিনেমার মধ্যে। অসাধারণ অভিনয়ের কিছু ঝলক দেখতে পাওয়া যাচ্ছে এই ট্রেলারে।

আরও পড়ুন: সত্যিই কি প্রেম শেষ করে দেয় বন্ধুত্ব? রাজি- শৌর্যর ‘আদরের নৌকা’ বইবে কোন খাতে?

বামাক্ষ্যাপা যার আসল নাম ছিল বামাচরণ, সে ছোট থেকেই মা কালীর ভক্ত। কিন্তু তার মা কালীর প্রতি ভালোবাসা এতটাই অন্যরকম ছিল যে সাধারণ মানুষ তা বুঝতে পারে না। ছোট থেকে অন্যদের লাঞ্ছনা সহ্য করে বড় হতে হয় তাকে। কিন্তু মায়ের প্রতি তার ভালোবাসা একই রকম থাকে।

বড়মার প্রতি তার ভালবাসা এতটাই অটুট যে একটা সময় তার জন্মদাত্রী মাকেও সে পিছনে ফেলে এগিয়ে যায়। কখনো ভালোবেসে বড় মাকে ডাকে বামাক্ষ্যাপা, কখনো আবার রাগ করে তাকেই করে আঘাত। সবশেষে বামাক্ষ্যাপার মুখে শুনতে পাওয়া যায়, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তারাপীঠের শ্মশানে মিশে থাকবে বামাক্ষ্যাপা।

ছবি প্রসঙ্গে

এই ছবিতে সব্যসাচীকে বামাক্ষ্যাপা চরিত্রে আবার দেখার জন্য সকলে ভীষণ উৎসাহিত। সব্যসাচী চৌধুরী ছাড়াও ছবিতে অভিনয় করবেন পায়েল দে। এর আগেও মা তারার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এই সিনেমায় অভিনয় করবেন সাহেব চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: ফের ওটিটি প্ল্যাটফর্মে স্বস্তিকা, কোন চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি?

অভিনয় করার পাশাপাশি ছবিতে চিত্রনাট্য লিখেছেন সব্যসাচী। নিজেকে বামাক্ষ্যাপা চরিত্রে তুলে ধরার জন্য প্রায় ২০ কেজি ওজন বাড়িয়েছেন সব্যসাচী। সিনেমার সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।