...
...
Next Story

কলকাতায় নয়, ‘সাধক বামাক্ষ্যাপা'-র প্রিমিয়ার হবে এই জেলায়, নেপথ্যে কোন কারণ?

যে কোনও ছবির প্রিমিয়ার মানেই কলকাতার ঝা চকচকে মাল্টিপ্লেক্স। তবে এবার একেবারে অন্য পথে হাঁটতে চলেছে সাধক বামাক্ষ্যাপা টিম। কলকাতায় নয়, এবার বোলপুরে হতে চলেছে ছবির প্রিমিয়ার।

Published on: Nov 16, 2026, 19:00:46 IST
Advertisement

যে কোনও ছবির প্রিমিয়ার মানেই কলকাতার ঝা চকচকে মাল্টিপ্লেক্স। তবে এবার একেবারে অন্য পথে হাঁটতে চলেছে সাধক বামাক্ষ্যাপা টিম। কলকাতায় নয়, এবার বোলপুরে হতে চলেছে ছবির প্রিমিয়ার। প্রথমে ৫ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু পরে তারিখ বদলে করে দেওয়া হয় ২০ নভেম্বর। এবার আরও একটি বড় সিদ্ধান্ত নিলেন ছবির নির্মাতারা।

কলকাতায় নয়, ‘সাধক বামাক্ষ্যাপা'-র প্রিমিয়ার হবে এই জেলায়
কলকাতায় নয়, ‘সাধক বামাক্ষ্যাপা'-র প্রিমিয়ার হবে এই জেলায়

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৯ নভেম্বর সাধক বামাক্ষ্যাপা ছবির প্রিমিয়ার হতে চলেছে বোলপুরে। এই বীরভূমের আটলা গ্রামেই বামাক্ষ্যাপা জন্মগ্রহণ করেছিলেন, এই পরিপ্রেক্ষিতেই বীরভূমে সিনেমার প্রিমিয়ার করার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা। তবে এই প্রথমবার নয়, জিৎ অভিনীত সাথী ছবির প্রিমিয়ারও হয় এই বীরভূম জেলায়। ২৫ বছর পর আবার সেই পথে হাঁটলেন বামাক্ষ্যাপা ছবির নির্মাতারা।

আরও পড়ুন: বিপদের মুখ থেকে পল্লবীকে বাঁচালো কে? ‘কমলা নিবাস’ এ কি হতে চলেছে নতুন এন্ট্রি?

বামাক্ষ্যাপা ছবি প্রসঙ্গে

সব্যসাচী চৌধুরী ছাড়াও ছবিতে অভিনয় করবেন পায়েল দে। এর আগেও মা তারার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করার পাশাপাশি ছবিতে চিত্রনাট্য লিখেছেন সব্যসাচী। নিজেকে বামাক্ষ্যাপা চরিত্রে তুলে ধরার জন্য প্রায় ২০ কেজি ওজন বাড়িয়েছেন সব্যসাচী।

ট্রেলার প্রসঙ্গে

ছবির ট্রেলারের প্রত্যেকটি পরে রয়েছে রোমাঞ্চ। গায়ে কাঁটা দিতে বাধ্য। সাধক বামাক্ষ্যাপার জন্ম থেকে শুরু করে তার মা কালীর প্রতি ভক্তি প্রেম সবকিছুই তুলে ধরা হবে এই সিনেমার মধ্যে। অসাধারণ অভিনয়ের কিছু ঝলক দেখতে পাওয়া যাচ্ছে এই ট্রেলারে।

আরও পড়ুন: অনুষ্ঠানে না যাওয়ায় করা হয় অপমান, আত্মসম্মান রক্ষার্থে বড় সিদ্ধান্ত অভিকার

বামাক্ষ্যাপা যার আসল নাম ছিল বামাচরণ, সে ছোট থেকেই মা কালীর ভক্ত। কিন্তু তার মা কালীর প্রতি ভালোবাসা এতটাই অন্যরকম ছিল যে সাধারণ মানুষ তা বুঝতে পারে না। ছোট থেকে অন্যদের লাঞ্ছনা সহ্য করে বড় হতে হয় তাকে। কিন্তু মায়ের প্রতি তার ভালোবাসা একই রকম থাকে।

বড়মার প্রতি তার ভালবাসা এতটাই অটুট যে একটা সময় তার জন্মদাত্রী মাকেও সে পিছনে ফেলে এগিয়ে যায়। কখনো ভালোবেসে বড় মাকে ডাকে বামাক্ষ্যাপা, কখনো আবার রাগ করে তাকেই করে আঘাত। সবশেষে বামাক্ষ্যাপার মুখে শুনতে পাওয়া যায়, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তারাপীঠের শ্মশানে মিশে থাকবে বামাক্ষ্যাপা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks