টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় সুস্মিতা আর সাহেবের বিয়ের খবর। খুব সম্ভবত আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি। যদিও বিয়ে নিয়ে সরাসরি মুখ খুলতে নারাজ সাহেব বা সুস্মিতা কেউই। তবে এই বছর দুর্গাপুজোয় আকারে ইঙ্গিতে সাহেব বুঝিয়েছেন এটাই বিয়ের আগে তাদের শেষ দুর্গাপুজো।

এবার কালীপুজো উপলক্ষে কালো রংয়ের পোশাকে সেজে উঠলেন সাহেব-সুস্মিতা। সোশ্যাল মিডিয়ায় দীপাবলি উপলক্ষে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সুস্মিতা, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সাহেব পরে রয়েছেন একটি কালো রঙের কুর্তা আর সুস্মিতার পরনে কালো রংয়ের টু পিস।
আরও পড়ুন: মানুষ নয়, লড়াই করতে হবে টেকনোলজির সঙ্গে, ‘মৃগয়া ১.৫’ ট্রেলারে রয়েছে বড় চমক
ছবির সঙ্গে রয়েছে আবার ভিডিও যেখানে সুস্মিতাকে বাজি ফাটাতে দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ির সামনে ফুলঝুরি নিয়ে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। সব মিলিয়ে দীপাবলির রাতে যে বেশ মজা করেছেন দুজনে, তা বলাই বাহুল্য।
সাহেব প্রসঙ্গে
এই মুহূর্তে সাহেব অভিনয় করছেন গঙ্গা ধারাবাহিকে। স্টার জলসায় হিয়া মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করছেন তিনি। কিছুদিন আগেই বিগ বস বাংলায় আসতে দেখা গিয়েছে সাহেবকে। সাহেবের সঙ্গে ছিলেন হিয়াও।
সুস্মিতা প্রসঙ্গে
{{/usCountry}}সুস্মিতা প্রসঙ্গে
{{/usCountry}}সুস্মিতা এই মুহূর্তে অভিনয় করছেন তিলোত্তমা ধারাবাহিকে। কিছুদিন আগেই ধারাবাহিকের ১০০ পর্ব পূর্তি উপলক্ষে কেক কাটা হয়েছে গোটা টিমের তরফ থেকে। এছাড়াও আগামী বছর মুক্তি পাবে সুস্মিতার কুহেলি ২। সব মিলিয়ে এই মুহূর্তে তিনি কাজের মধ্যেই ব্যস্ত।
আরও পড়ুন: দীপাবলিতে সকলের থেকে ক্ষমা চাইলেন অমিতাভ, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন তিনি?
সাহেব সুস্মিতা প্রেম প্রসঙ্গে
কথা ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে একে অপরের সঙ্গে বন্ধুত্ব হয় এবং তারপর ধীরে ধীরে পরিণত হয় প্রেম। যদিও প্রথম থেকে এই ভালোবাসার কথা তারা দুজনেই গোপনে রেখেছিলেন সকলের থেকে। তবে এখন সবকিছুই দিনের আলোর মতো স্পষ্ট।