...
...
Next Story

মেগায় ফিরছেন সাহেব! সুস্মিতা নয়, নতুন ধারাবাহিকে স্টার জলসার এই নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন নায়ক?

গতবছর শেষ হয়েছে 'কথা' ধারাবাহিক। এই মেগার মাধ্যমে অনেক দিন পর ছোটপর্দায় ফিরে সকলের মনজয় করে নিয়েছিলেন সাহেব ভট্টাচার্য। এখন তো সাহেব-সুস্মিতা প্রেমের গুঞ্জনও জোরালো। আর তারমধ্যে খবর আবার নাকি ছোট পর্দায় ফিরছেন সাহেব। কিন্তু তাঁর বিপরীতে কে? সুস্মিতা কিন্তু নন।

Published on: Jan 30, 2026, 19:41:38 IST
Advertisement

গতবছর শেষ হয়েছে 'কথা' ধারাবাহিক। এই মেগার মাধ্যমে অনেক দিন পর ছোটপর্দায় ফিরে সকলের মনজয় করে নিয়েছিলেন সাহেব ভট্টাচার্য। তাঁর ও সুস্মিতা দে-র জুটি মেগার শেষের পরও দর্শকদের মনে খুব কাছের। এখন তো সাহেব-সুস্মিতা প্রেমের গুঞ্জনও জোরালো। আর তারমধ্যে খবর আবার নাকি ছোট পর্দায় ফিরছেন সাহেব। কিন্তু তাঁর বিপরীতে কে? সুস্মিতা কিন্তু নন।

মেগায় ফিরছেন সাহেব! সুস্মিতা নয়, নতুন ধারাবাহিকে কার সঙ্গে জুটি বাঁধছেন নায়ক?
মেগায় ফিরছেন সাহেব! সুস্মিতা নয়, নতুন ধারাবাহিকে কার সঙ্গে জুটি বাঁধছেন নায়ক?

আরও পড়ুন: দিতিপ্রিয়ার পর এবার ‘চিরদিনই তুমি যে আমার…’ ছাড়তে পারেন সুছন্দা? জানেন কেন?

আজকাল ডট ইন -এর একটি প্রতিবেদন অনুসারে সাহেবের সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন হিয়া মুখোপাধ্যায়। তাঁকে সর্বশেষ স্টার জলসার 'গীতা এলএলবি' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল।

‘গীতা এলএলবি’ও ২০২৫ সালেই শেষ হয়েছে। তারপর বেশ কয়েক মাস বিশ্রাম নিয়ে এই নতুন কাজে সাহেবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পর্দার 'গীতা'। তবে এই মেগা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাছাড়া এখনও মেগার লুক সেটও হয়নি।

আরও পড়ুন: ২৬-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অদ্রিজা! হবু স্বামী বিগ্নেশের সঙ্গে আংটি বদল সারলেন নায়িকা

প্রসঙ্গত, টলিউডে কান পাতলেই শোনা যায় যে, ধীরে ধীরে বদলে গিয়েছে সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-র সম্পর্কের রসায়ন। ‘কথা’-জুটির বাস্তবেও নাকি চলছে বিয়ে কথা। এমনকী, ২০২৬ সালে চার হাত এক হতে পারে, এমনটাও শোনা যাচ্ছে।

কিছুদিন আগেই ছিল সুস্মিতার জন্মদিন। জন্মদিনে সাহেব সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি মিষ্টি আদুরে বার্তাও দেন। নায়ক লেখেন, ‘যাত্রাটা হয়তো দীর্ঘ হবে, কিন্তু তুমি সঙ্গে থাকলে তা সার্থক! শুভ জন্মদিন @susmitadey.official। আমি তোমার ঢাল হয়ে থাকব সারা জীবন, তোমার সব দুষ্টুমির সঙ্গী এবং তোমার নিরাপদ আশ্রয়। সব 'বিরক্ত করা'র দায়িত্ব আমি নেব, তুমি শুধু হাসতে থেকো, এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তাঁর এই পোস্টের কমেন্টে সুস্মিতা লেখেন, ‘রাস্তা যতই লম্বা হোক, তুমি সঙ্গে থাকলে সেটাই আমার ঘর।’ সঙ্গে একটা লাল রঙের হৃদয়ের ইমোজি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe