...
...
Next Story

অবশেষে ইনস্টাগ্রামের দুনিয়ায় সইফ আলি খান, প্রথম কাকে করলেন ফলো?

ডিজিটাল দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় মোটামুটি সক্রিয় থাকেন প্রত্যেক তারকাই। নতুন কোনও ছবির প্রমোশনের উদ্দেশ্যে হোক অথবা সাধারন মানুষের সঙ্গে যোগাযোগের জন্য, সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নিমেষে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যেতে পারেন তারকারা।

Published on: Oct 12, 2026, 16:31:40 IST
Advertisement

ডিজিটাল দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় মোটামুটি সক্রিয় থাকেন প্রত্যেক তারকাই। নতুন কোনও ছবির প্রমোশনের উদ্দেশ্যে হোক অথবা সাধারন মানুষের সঙ্গে যোগাযোগের জন্য, সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নিমেষে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যেতে পারেন তারকারা। কিন্তু বহু বছর ধরে সামাজিক মাধ্যম থেকে নিজেকে সরিয়ে রাখার পর অবশেষে ইনস্টাগ্রামে দুনিয়ায় প্রবেশ করলেন সইফ আলি খান।

অবশেষে ইনস্টাগ্রামের দুনিয়ায় সইফ আলি খান
অবশেষে ইনস্টাগ্রামের দুনিয়ায় সইফ আলি খান

বহু বছর ধরেই নিজের ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছিলেন নবাব পুত্র। পাতাউদি পরিবারের অন্যান্য সদস্যদের সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করতে দেখা গেলেও সইফ আলি নিজেকে বরাবর সরিয়ে রেখেছিলেন সামাজিক মাধ্যম থেকে।

আরও পড়ুন: সৌরভের উপস্থিতিতেই ঝিলমের মুখে ললিপপ ছুঁড়ল জীতু, দাদার দরবারে ধুন্ধুমার কাণ্ড

তবে এবার প্রথম নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করলেন সইফ। সর্বপ্রথম তিনি যাকে ফলো করলেন তিনি আর কেউ নন, তাঁর স্ত্রী করিনা কাপুর খান। অন্যদিকে করিনাও স্বামীকে ফলো ব্যাক করেন। এই মুহূর্তে অভিনেতার ৫৬ জন ফলোয়ার রয়েছে।

কী পোস্ট করলেন অভিনেতা?

ইনস্টাগ্রামে প্রথমেই নিজের একটি অসাধারণ ছবি পোস্ট করেছেন সইফ যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি রয়েল লুক নিয়ে তাকিয়ে রয়েছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘পাতৌদি লাইব্রেরী। বইয়ের মলাট দেখে বইকে বিচার করা। (জাজিং বুক বাই দেয়ার কাভার)।’

তিনি তখন বলেছিলেন, ‘আমার ইনস্টাগ্রাম অ্যাপ আছে, এমনকি একটি গোপন অ্যাকাউন্টও আছে। আমি মাঝে মাঝে দেখি, কিন্তু খুব একটা উপভোগ করি না। আর প্রতিবার কিছুক্ষণ দেখার পরই আমি এটা ডিলিট করে দেওয়ার প্রতিজ্ঞা করতে থাকি, কিন্তু শেষ পর্যন্ত আর ডিলিট করি না’।

আরও পড়ুন: ‘দেশু ৭’-র ট্রেলার লঞ্চে থাকতে পারেননি প্রসেনজিৎ, ‘দাদা’র জন্য বিশেষ ব্যবস্থা দেবের

তিনি আরও বলেছিলেন, ‘আমি এমন কোনো অবস্থানে আটকে থাকতে চাই না যেখানে আমাকে অন্যের জিনিস পোস্ট করতে হবে। আমি এই বিষয়টা সত্যিই উপভোগ করি যে, কেউ আমাকে কোনো কিছুর প্রচার করতে বলতে আগ্রহী নয়, কারণ তারা জানে যে আমি সোশ্যাল মিডিয়ায় নেই। ফলে, আমি অনেক শান্তি ও নীরবতা পাই।’

পেশাগত জীবনে, সইফকে সম্প্রতি প্রিয়দর্শনের 'হায়ওয়ান' ছবিতে দেখা গেছে, যেখানে অক্ষয় কুমারও অভিনয় করেছেন। এই ছবির মাধ্যমে ১৭ বছর পর অভিনেতাদের পুনর্মিলন ঘটে এবং ছবিটি সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও তেমন সাড়া জাগাতে পারেনি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks