...
...
Next Story

ট্রাউজার গেঞ্জিতে শিবরাত্রি সারলেন সাইনা, হাঁড়ি করে দুধ ঢেলে করলেন পুজো

ভ্যালেন্টাইন ডে কাটতে না কাটতেই সর্বত্র উদযাপন হচ্ছে মহা শিবরাত্রি। এই দিন সকাল থেকেই সকলেই মহাদেবের আরাধনায় মগ্ন হয়েছেন। কেউ মন্দিরে গিয়ে পুজো ছাড়ছেন কেউ আবার বাড়িতেই করছেন পুজো। সেলিব্রেটিদের মধ্যেও অনেকে এই দিন বাড়িতেই করেছেন শিবের আরাধনা।

Published on: Feb 15, 2026, 15:10:00 IST
Advertisement

ভ্যালেন্টাইন ডে কাটতে না কাটতেই সর্বত্র উদযাপন হচ্ছে মহা শিবরাত্রি। এই দিন সকাল থেকেই সকলেই মহাদেবের আরাধনায় মগ্ন হয়েছেন। কেউ মন্দিরে গিয়ে পুজো ছাড়ছেন কেউ আবার বাড়িতেই করছেন পুজো। সেলিব্রেটিদের মধ্যেও অনেকে এই দিন বাড়িতেই করেছেন শিবের আরাধনা।

ট্রাউজার গেঞ্জিতে শিবরাত্রি সারলেন সাইনা, হাঁড়ি করে দুধ ঢেলে করলেন পুজো
ট্রাউজার গেঞ্জিতে শিবরাত্রি সারলেন সাইনা, হাঁড়ি করে দুধ ঢেলে করলেন পুজো

টলিউডের নবাগতা শিল্পীদের মধ্যে অন্যতম হলেন সাইনা চট্টোপাধ্যায়। টলিউড সুপারস্টার অভিষেক চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা তিনি। এই মুহূর্তে জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের লিড রোলে অভিনয় করছেন তিনি।

আরও পড়ুন: বিজয়নগরের পর এবার কাশ্মীর, ভূস্বর্গে রহস্য সমাধান করবে কাকাবাবু, কবে আসছে সেই ছবি?

তবে পর্দায় যতই তিনি নববধূর ভূমিকায় অভিনয় করুন না কেন আসল জীবনে তিনি নিতান্তই একটি সাদামাটা তরুণী। সিরিয়ালে যাকে সব সময় শাড়ি পরে থাকতে দেখা যায় সে বাড়িতে আর পাঁচটা তরুনীর মতোই পরে গেঞ্জি প্যান্ট।

শিবরাত্রির দিনেও তাই শাড়িতে নয় বরং বাড়ির পোশাকেই দেখতে পাওয়া গেল সাইনাকে। শিবরাত্রির দিন সকালে বাড়ির শিব লিঙ্গে দুধ ঢেলে পুজো করেন তিনি। একটি বড় হাঁড়ি করে শিবের মাথায় জল ঢালতে দেখা যায় তাকে।

প্রসঙ্গত, কাজের পাশাপাশি নিজের পড়াশোনার দিকেও ভীষণ সিরিয়াস সাইনা। সারাদিন শ্যুটিং শেষে বাড়িতে এসে আবার নিজের পড়াও শেষ করেন তিনি। কিছুদিন আগেই চলছিল অভিনেত্রীর পরীক্ষা, শ্যুটিংয়ের ফাঁকেই তাই মন দিয়ে নিজের পড়াটাও সেরেছেন তিনি।

আরও পড়ুন: মনীষা অন্তর্ধান রহস্য কাহিনি নিয়ে আসছে ‘কর্পূর’, প্রকাশ্যে মোশন পোস্টার, মুক্তি কবে?

উল্লেখ্য, এই মুহূর্তে ধারাবাহিকের গল্প দেখতে পাওয়া যাচ্ছে ডাক্তারি পড়তে কলকাতায় এসে যে লাজু। পড়াশোনার পাশাপাশি কলেজের নিত্যনাট্যকেও যোগ দিয়েছে সে। তবে এসবের মধ্যেও অনুভবের প্রতি তার ভালোবাসা দিনের পর দিন বেড়েই চলেছে যা নিয়ে দ্বন্দ্বে রয়েছে সে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks