Salman Khan: অসুস্থ সলমন খান! কিন্তু কেন করাতে চাইছেন না চিকিৎসা? পোস্ট ঘিরে বাড়ছে উদ্বেগ
Salman Khan: বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার হলেন সলমন খান। যেখানে আমির খানের তিন নম্বর বিয়ে হতে চলেছে সেখানে ভাইজান এখনও অবিবাহিত। ৯০ দশকের মতো আজও তিনি সমানভাবে নিজের ভক্তদের মনে জায়গা করে রেখেছেন।
Salman Khan: বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার হলেন সলমন খান। যেখানে আমির খানের তিন নম্বর বিয়ে হতে চলেছে সেখানে ভাইজান এখনও অবিবাহিত। ৯০ দশকের মতো আজও তিনি সমানভাবে নিজের ভক্তদের মনে জায়গা করে রেখেছেন। কিন্তু সময় তো আর কথা শোনে না তাই সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে শরীরের অবনতি হচ্ছে ভাইজানের, এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উদ্বেগ দেখা গিয়েছে অভিনেতার ভক্তদের মনে।
অসুস্থ সলমন খান!
কী সেই পোস্ট
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সলমন খানের স্বাস্থ্য সম্পর্কিত একটি পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। পোস্টে জনৈক এক ব্যক্তি দাবি করেছেন, তিনি কিছুদিন আগে সলমন খানের স্বাস্থ্য সম্পর্কিত একটি পোস্ট করেছিলেন কিন্তু সে কথা কেউ বিশ্বাস করেননি। কিন্তু খুব সম্প্রতি সুপ্রিয়া সুলের মেয়ের বিয়েতে ভাইজানকে দেখে বেশ বোঝা গিয়েছে তিনি অসুস্থ। অভিনেতার ওজন বেড়েছে, পেটেও বিপুল পরিমাণ চর্বি জমেছে।
ওই পোস্টের মাধ্যমে আরও জানানো হয়েছে, পরিবারের সদস্যরা বারবার সলমন খানকে চিকিৎসার জন্য জোর করলেও তিনি রাজি হচ্ছেন না। কিছুতেই আমেরিকায় যেতে চাইছেন না তিনি। নিজের কাজের প্রতি তিনি এতটাই দায়বদ্ধ যে এখনই দেশের বাইরে যেতে চাইছেন না অভিনেতা। অভিনেতার এই সিদ্ধান্তে খুব স্বাভাবিকভাবেই চিন্তিত বাড়ির সদস্যরা এবং ঘনিষ্ঠ মহলের সকলে।
এই পোষ্টের মাধ্যমে ওই ব্যক্তি জানিয়েছেন, স্টেরয়েডের কারণেই নাকি অস্বাভাবিকভাবে ওজন বেড়ে গিয়েছে ভাইজানের। তিনি সকলকে অনুরোধ করেছেন যাতে সবাই মিলে সলমন খানকে চিকিৎসা করানোর জন্য অনুরোধ করেন। পোস্টটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সেই পোষ্টের কমেন্ট বক্সে সকলে সলমন খানকে একান্ত অনুরোধ করেছেন যাতে তিনি এখন নিজের কাজের কথা চিন্তা না করে শরীরের কথা চিন্তা করেন। যদি শরীর সুস্থ থাকে তাহলে আগামী দিনে কাজও থাকবে, আর শরীরের সমস্যার কারণে যদি সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে যায় সেক্ষেত্রেও কেউ অভিযোগ করবে না।
Home/Entertainment/Salman Khan: অসুস্থ সলমন খান! কিন্তু কেন করাতে চাইছেন না চিকিৎসা? পোস্ট ঘিরে বাড়ছে উদ্বেগ