Salman Khan: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসতে চলেছে ‘বিগ বস ২০’। খুব শীঘ্রই প্রিমিয়ার হতে চলেছে এই অনুষ্ঠানের। বিগত কয়েক মাসের যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার একেবারে নতুন রূপে ফিরতে চলেছে বিগ বস। কিন্তু কবে থেকে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান? দর্শকদের প্রশ্নের জবাব দিলেন এবার ভাইজান নিজেই।

৪ অগস্ট বিগ বসের প্রথম টিজার উন্মোচন করা হয় যেখানে দেখতে পাওয়া যায় সলমন খান একটি রাজকীয় ঘোড়ায় চড়ে আসছেন এবং বলছেন, যেটা করণ অর্জুনে হয়েছিল সেটা এবার বিগ বসে হবে, তথাস্তু! খুব স্বাভাবিকভাবেই একটি সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে দিলেন তিনি, যা শুনে দর্শকরা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন যে অনুষ্ঠানে একটি বড়সড় টুইস্ট আসতে চলেছে।
আরও পড়ুন: ‘ওঁর জীবন নিয়ে আমি কখনও…’, জিয়ার মৃত্যুর এত বছর পর যা বললেন সুরজ
আসন্ন সিজন প্রসঙ্গে সলমন খান বলেন, ‘বিগ বসের প্রত্যেকটি সিজন একটি নতুন খেলা, অপ্রত্যাশিত নতুন মোড় নিয়ে আসবে। কিন্তু এই সিজনের কেন্দ্রবিন্দুতে এমন একটি রহস্য রয়েছে, যা এদিকে আগের সমস্ত সিজন থেকে আলাদা করে দেবে। প্রথম ইঙ্গিত ইতিমধ্যেই দেওয়া হয়েছে, আপনাকে শুধু দু'বার তাকাতে হবে। বিগ বসের নতুন সিজন শুরু হলেই দর্শকরা সূত্র মেলাতে শুরু করবে। আমি আর অপেক্ষা করতে পারছি না।’
সলমন খানের এই বক্তব্য শুনে অনেকেই মনে করছেন হয়তো এবারে বিগ বস একদম অন্যরকম হতে চলেছে। কেউ কেউ মনে করছেন ‘খাতরো কি খিলাড়ি’ অনুষ্ঠানের মত হয়তো হতে পারে বিগ বসের এই সিজন। আবার কেউ কেউ মনে করছেন, হয়তো এবার এই পুরনো প্রতিযোগিতার ফিরিয়ে আনা হবে।
{{/usCountry}}সলমন খানের এই বক্তব্য শুনে অনেকেই মনে করছেন হয়তো এবারে বিগ বস একদম অন্যরকম হতে চলেছে। কেউ কেউ মনে করছেন ‘খাতরো কি খিলাড়ি’ অনুষ্ঠানের মত হয়তো হতে পারে বিগ বসের এই সিজন। আবার কেউ কেউ মনে করছেন, হয়তো এবার এই পুরনো প্রতিযোগিতার ফিরিয়ে আনা হবে।
{{/usCountry}}আরও পড়ুন: ফোন থেকে পাঞ্জাবি, জোরকদমে চলছে কেনাকাটা, সায়কের দাদার বিয়ে? জল্পনা তুঙ্গে
বিগ বস ১৯-এর বিজয়ী কে ছিলেন?
বিগ বস ১৯ সিজনটি শেষ হয়েছিল টিভি অভিনেতা গৌরব খান্নার ট্রফি জয়ের মধ্য দিয়ে। 'অনুপমা' ধারাবাহিকে অনুজ কাপাড়িয়া চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতা পুরস্কার হিসেবে ৫০ লক্ষ টাকা জিতেছিলেন । ফারহানা ভাট হন প্রথম রানার আপ। বিগ বস ১৯ প্রচারিত হয়েছিল ২৪ অগস্ট, ২০২৫-এ।
বিগ বস ২০-এর সম্ভাব্য প্রতিযোগী
এই সিজনে অংশগ্রহণ করবেন বলে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন নিয়া শর্মা, অর্জুন বিজলানি, করণ প্যাটেল এবং জান্নাত জুবায়ের। এই রিয়্যালিটি শো-এর জন্য নিয়া এবং অর্জুনের নাম শোনা যাওয়া এটা প্রথমবার নয়, তবে এই তারকারা এতে অংশ নেবেন কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।