সলমন খান নাকি গুরুতর অসুস্থ! এরই মাঝে ২০২৭-এ পিছিয়ে যাচ্ছে মাতৃভূমি ছবির মুক্তি?
প্রথমে ২০২৬ সালের এপ্রিল মাসে ‘মাতৃভূমি’ মুক্তির কথা ঘোষণা করা হলেও, অনিবার্য কারণে ছবির মুক্তি পিছিয়ে যায়। এরপর থেকে নতুন মুক্তির দিনক্ষণ জানানো হয়নি। এই সুযোগেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় যে ছবিটি হয়তো ২০২৭ সালে মুক্তি পাবে।
সলমন খানের আগামী ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে গত কয়েকদিন ধরেই জোর জল্পনা চলছিল। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছিল, ছবির মুক্তি নাকি পিছিয়ে ২০২৭ সালে চলে যেতে পারে। তবে সেই সব জল্পনায় এবার জল ঢেলে দিল সলন খান ফিল্মস (SKF)। সংস্থার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ছবিটি ২০২৬ সালেই মুক্তি পাবে। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে নতুন পোস্টারও।

রবিবার, ২০ জুলাই, সেই জল্পনার অবসান ঘটিয়ে এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে সলমন খান ফিল্মস। নতুন পোস্টারে বড় করে লেখা ছিল ‘২০২৬’। পোস্টের ক্যাপশনে সংস্থা লিখেছে, ‘একজন সৈনিকের অঙ্গীকার। একটি পরিবারের শক্তি। একটি দেশের গর্ব।’ এর মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ছবির মুক্তি ২০২৬ সালেই হবে।
কেন তৈরি হয়েছিল মুক্তি পিছনোর জল্পনা?
চিত্রাঙ্গদা সিং অভিনীত ‘মাতৃভূমি’ সলমন খানের অন্যতম প্রতীক্ষিত ছবি। এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ছবির বিষয়বস্তু এবং তাতে চিনের উল্লেখ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের কিছু আপত্তি রয়েছে। সেই কারণেই ছবির মুক্তি ২০২৭ পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে গুঞ্জন ছড়ায়।
বলিউড হাঙ্গামা-র একটি প্রতিবেদনে এক বাণিজ্য বিশ্লেষকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, ছবি-সংক্রান্ত কিছু বিষয় তখনও মেটেনি। এমনকী দ্রুত সমস্যার সমাধান হলেও ভালো মুক্তির তারিখ পাওয়া কঠিন হতে পারে, কারণ ২০২৬ সালের অধিকাংশ বড় মুক্তির দিন ইতিমধ্যেই অন্য ছবির দখলে।
প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, বলিউডে অনেক সময় প্রযোজক বা অভিনেতারা অন্য ছবির নির্ধারিত মুক্তির তারিখ দখল করে নেন। তবে সলমন খান সেই পথে হাঁটেন না। তিনি অযথা অন্য ছবির সঙ্গে বক্স অফিস সংঘর্ষে বিশ্বাসী নন। যদি কখনও একই দিনে ছবি মুক্তির সিদ্ধান্ত নেন, তাহলে আগে সংশ্লিষ্ট পক্ষকে জানিয়েই করেন।
সেন্সর বোর্ড নিয়ে গুজবও খারিজ
মুক্তি পিছোনোর জল্পনার পাশাপাশি আরও একটি দাবি সামনে আসে যে, ‘মাতৃভূমি’ নাকি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর ছাড়পত্র পেতে সমস্যায় পড়েছে। সেই দাবিও সম্পূর্ণ অস্বীকার করেছে সলমন খান ফিল্মস।
সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ এখনও সেন্সর বোর্ডের কাছে সার্টিফিকেশনের জন্য জমাই দেওয়া হয়নি। ফলে ছবির ছাড়পত্র আটকে যাওয়া বা বোর্ডের আপত্তি নিয়ে যে সব খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় অনুরাগীরা
বিবৃতির শেষে সলমন খান ফিল্মস সংবাদমাধ্যম ও সাধারণ মানুষকে অনুরোধ করেছে, যাচাই না করা তথ্য প্রচার না করতে। সংস্থার বক্তব্য, ছবি সংক্রান্ত সমস্ত সরকারি ঘোষণা ও আপডেট শুধুমাত্র সালমান খান ফিল্মসের অফিসিয়াল মাধ্যম থেকেই জানানো হবে। ফলে এখন অনুরাগীদের নজর ছবির চূড়ান্ত মুক্তির দিন ঘোষণার দিকেই।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


