বাবার কোলে হাসি মুখের ফ্রক পরা মেয়েটিকে চিনতে পারছেন? এখন কিন্তু টলিপাড়ার নায়িকা! বলুন তো ইনি কে?

বাবার কোলে হাসি মুখে থাকা এই ফ্রক পরা মেয়েটিকে চিনতে পারছেন? এখন কিন্তু আর ছোট্টটি নেই তিনি। টলিপাড়ার অন্যতম পরিচিত মুখ। এখন তিনি নায়িকা। মেগা থেকে ছবি সব ক্ষেত্রেই কাজ করেছেন। তাঁর বাবাও একজন অভিনেতা ছিলেন। গত বছরে প্রয়াত হয়েছেন তিনি। চিনতে পারছেন ছবির খুদেকে? বলুন তো ইনি কে?

Updated on: May 6, 2026, 20:58:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাবার কোলে হাসি মুখে থাকা এই ফ্রক পরা মেয়েটিকে চিনতে পারছেন? এখন কিন্তু আর ছোট্টটি নেই তিনি। টলিপাড়ার অন্যতম পরিচিত মুখ। এখন তিনি নায়িকা। মেগা থেকে ছবি সব ক্ষেত্রেই কাজ করেছেন। তাঁর বাবাও একজন অভিনেতা ছিলেন। গত বছরে প্রয়াত হয়েছেন তিনি। চিনতে পারছেন ছবির খুদেকে? বলুন তো ইনি কে?

বাবার কোলে হাসি মুখের ফ্রক পরা মেয়েটিকে চিনতে পারছেন? এখন কিন্তু টলিপাড়ার নায়িকা!
বাবার কোলে হাসি মুখের ফ্রক পরা মেয়েটিকে চিনতে পারছেন? এখন কিন্তু টলিপাড়ার নায়িকা!

আরও পড়ুন: শ্যুটিং করতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত প্রভাসের 'ফৌজি' ছবির ১ ক্রু মেম্বার, আহত ৫! কী হবে ছবির ভবিষৎ?

ইনি হলেন সম্পূর্ণা লাহিড়ী। চলতি বছরের ফেব্রুয়ারিতেই মাতৃহারা হয়েছেন সম্পূর্ণা। তার ৬ মাস আগে তাঁর বাবা নীলাদ্রি লাহিড়ীও প্রয়াত হয়েছিলেন। অল্প সময়ের ব্যবধানে বাবা ও মাকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছিলেন নায়িকা। এবার বাবার জন্মবার্ষিকীতে ফের আবেগঘন পোস্ট নায়িকার। আর সেখানেই এই ছবি ভাগ করে নেন।

বুধবার তিনি তাঁর বাবা নীলাদ্রি লাহিড়ী সঙ্গে বেশ কিছু ছবি ভাগ করে নেন। সেখানে প্রথম ছবিতে দেখা যায় বাবাকে জড়িয়ে ধরে তাঁর গালে স্নেহ-চুম্বন করছেন। পরের ছবিতে ছোটবেলার সম্পূর্ণার দেখা মেলে বাবার কোলে।

আরও পড়ুন: ‘বাংলা ইন্ডাস্ট্রিতে ব্যান সংস্কৃতিকে অতীত করে…’, রাজ্যে বিজেপি জয়লাভের পর প্রথম বার্তা তৃণমূল সাংসদ দেবের!

ছবি দুটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। তোমাকে ছাড়া ৯ মাস কেটে গেল, বাবা… আর একটা দিনও যেন পূর্ণ মনে হয়নি। প্রতিটা ছোট ছোট মুহূর্তে, প্রতিটা নীরবতায়, যা একসময় তোমার উপস্থিতিতে পরিপূর্ণ থাকত, আমি তোমাকে মিস করি।’

তিনি আরও লেখেন, ‘এমন অনেক কিছুই আছে যা আমি এখনও তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার নিরাপত্তাহীনতা, আমার কষ্ট, আমার উদ্বেগ… ঠিক যেমনটা আমি সব সময় করতাম। তোমার একটা বিশেষ গুণ ছিল, তুমি সব কিছুকে হালকা করে দিতে, খুব বেশি চেষ্টা না করেই সমস্যার সমাধান করে ফেলতে। তোমাকে ছাড়া জীবনটা অনেক বেশি ভারাক্রান্ত মনে হয়। মাঝে মাঝে যে কী ভীষণ শূন্য লাগে, তা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। কিন্তু মনের গভীরে কোথাও আমি এই বিশ্বাসটা আঁকড়ে ধরে আছি যে তুমি এখনও আমার আশেপাশেই আছো… আমাকে রক্ষা করছো, পথ দেখাচ্ছো, ঠিক যেমনটা তুমি সব সময় করতে। তোমাকে ছাড়া এই পথচলাটা অনেক কঠিন হয়ে গিয়েছে, বাবা… কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। আমি শক্ত থাকার চেষ্টা করছি, সব কিছুর সঙ্গে লড়াই করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এমন একজন হওয়ার চেষ্টা করছি যাকে নিয়ে তুমি গর্ববোধ করবে। শুভ জন্মদিন, আমার সুপারহিরো। যেখানেই থাকো, সুখে থেকো।'