...
...
Next Story

ফোনের ওয়ালপেপার থেকে শাড়ি, সর্বত্র রাজবীর, গলায় সেফটিফিনের মালা পরে হাজির স্যান্ডি

বিগ বস বাংলা শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই বিগবস প্রতিযোগিতা নিয়ে মুখ খুলেছিলেন স্যান্ডি সাহা। স্যান্ডি যে সায়ক চক্রবর্তীকে নিয়ে কথা বলবেন সেটা আন্দাজ করা গেলেও অপ্রত্যাশিতভাবে রাজবীর দে-কে নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন স্যান্ডি।

Published on: Nov 20, 2026, 22:23:52 IST
Advertisement

বিগ বস বাংলা শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই বিগবস প্রতিযোগিতা নিয়ে মুখ খুলেছিলেন স্যান্ডি সাহা। স্যান্ডি যে সায়ক চক্রবর্তীকে নিয়ে কথা বলবেন সেটা আন্দাজ করা গেলেও অপ্রত্যাশিতভাবে রাজবীর দে-কে নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন স্যান্ডি। মানসিক নির্যাতন থেকে আর্থিক প্রতারণা, এমন একাধিক অভিযোগে রাজবীরকে বিদ্ধ করেছিলেন স্যান্ডি।

সর্বত্র রাজবীর, গলায় সেফটিফিনের মালা নিয়ে হাজির স্যান্ড
সর্বত্র রাজবীর, গলায় সেফটিফিনের মালা নিয়ে হাজির স্যান্ড

রাজবীরের খেলার প্রশংসা করলেও মানুষ হিসেবে তাঁর চরিত্র নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন স্যান্ডি। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘রাজবীর খেলাটা ভালোই খেলছে ঠিকই, কিন্তু মানুষ হিসেবে ও একেবারেই ভালো নয়। ভীষণ স্বার্থপর আর একটা ভণ্ড মানুষ। আমার সঙ্গে ওর পাস্টে অনেক ইতিহাস রয়েছে। ও তো পুরোটাই নাটক করে চলছে, এমনকি একসময় আমার সঙ্গেও প্রেমের নাটক করেছিল।’

আরও পড়ুন: 'ওকে বাচ্চা বলা যায় না', রাজবীরের আসল বয়স ফাঁস করলেন সৌরভের মা

কিন্তু বিগ বস শেষ হওয়ার আগেই এবার ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন স্যান্ডি সাহা। রাজবীরের ছবি প্রিন্ট করা শাড়ি পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি। তবে শুধুমাত্র রাজবীরের ছবি দেওয়া শাড়ি নয়, গলায় সেফটিফিনের মালা, কপালে ‘র’ অক্ষরের টিপ পরে রাজবীরের প্রশংসায় পঞ্চমুখ হন স্যান্ডি।

আরও পড়ুন: মধ্যরাতে বাড়িতে পুলিশ, গ্রেফতার হওয়ার আগে ফেসবুক লাইভে ঋত্বিকের নায়িকা জ্যোতিকা জ্যোতি

রাজবীরের ছবি পরিহিত শাড়ি প্রসঙ্গে স্ট্যান্ডি বলেন, ‘ওকে আমি দূরে যেতে দেব না। ওই জন্য একটা ছবি বুকের কাছাকাছি রেখেছি। আর আমার বাবাটা তো সেফটিপিন খুলতে পারে না তাই আমি নিজেই সেফটিফিনের মালা নিয়ে এসেছি। ওকে আর একা একা সেফটিপিন খুলতে হবে না।’

বিগ বসের ঘরে এন্ট্রি নেওয়ার পর থেকেই রাজবীর এমন একজন মানুষ, যাকে বেশ পছন্দ করছেন সকলেই। চেনা পরিচিত মুখ না হয়েও রাজবীর যেভাবে সকলের মন জয় করে নিয়েছেন তাতে আগামী দিনে রাজবীরের ফ্যান ফলোয়িং যে এক লাফে বেড়ে যাবে তা বলাই বাহুল্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks