খুব সম্প্রতি শেষ হয়েছে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের শুটিং। যদিও টিভির পর্দায় এখনও সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। লাজু আর অনুভবের বিয়ের মাধ্যমে যে ধারাবাহিকের শেষ দৃশ্য দেখানো হবে তা এতক্ষণে স্পষ্ট হয়ে গিয়েছে দর্শক মহলের কাছে। এই ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সাইনা চট্টোপাধ্যায়, যদিও তিনি জানিয়ে দিয়েছেন আপাতত তিনি আর কোনও ধারাবাহিকে অভিনয় করবেন না।

অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে একমাত্র মেয়েকে আগলে রাখেন সংযুক্তা চট্টোপাধ্যায়। মেয়ের পড়াশোনা থেকে অভিনয় সবকিছুর উপরই কড়া নজর তাঁর। এমতাবস্থায় কনে দেখা আলো ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকে মেয়ের পাঠানো একটি ছবি দেখে তিনি রীতিমতো এমন চমকে গিয়েছিলেন, যে কিছুক্ষণ কথা বলার মতো অবস্থা ছিল না। মাকে এমন কি পাঠিয়েছিলেন সাইনা?
আরও পড়ুন: সৃজলার সঙ্গে কথা বলতেই রাজবীরের ওপর চটল নন্দিনী, ব্যাপক উত্তেজনা বিগ বসের ঘরে
‘কনে দেখা আলো’ ধারাবাহিকের শেষ দৃশ্যে যেহেতু লাজুর বিয়ে দেখানো হবে অনুভবের সঙ্গে, তাই খুব স্বাভাবিকভাবেই বিয়ের সাজে সেজে ছিলেন সাইনা। বিয়ের সাজ, তার উপর মাথা ভর্তি সিঁদুর, এইভাবেই একটি সেলফি তুলে মাকে পাঠিয়ে দিয়েছিলেন সাইনা। কাজের মধ্যে থাকার জন্য সংযুক্তা কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলেন যে মেয়ে শুটিং ফ্লোরে রয়েছে।
আরও পড়ুন: এই বছর কোনও নমিনেশন পেল না ‘বেলা’, ক্ষোভ উগরে দিলেন ভাস্বর
{{/usCountry}}আরও পড়ুন: এই বছর কোনও নমিনেশন পেল না ‘বেলা’, ক্ষোভ উগরে দিলেন ভাস্বর
{{/usCountry}}মেয়ের ছবি দেখে এক মুহূর্তের জন্য চমকে যান সংযুক্তা। তিনি ভাবেন মেয়ে হয়তো সত্যি সত্যি বিয়ে করে ফেলেছে। যদিও পরবর্তী তিনি বুঝতে পারেন এটা শুটিং ফ্লোরে তোলা ছবি। কিন্তু ওই এক মুহূর্তের জন্য সংযুক্তার মনে হয় সাইনা হয়তো তাঁকে না জানিয়েই বিয়ে করে ফেলেছে! মায়ের মুখে এই কথা শুনে হেসে গড়িয়ে যায় সাইনা।