Saoli Chattopadhyay: জি বাংলায় ফিরছে পরিণীতার গায়েত্রী, কোন ধারাবাহিকে দেখা যাবে শাওলি চট্টোপাধ্যায়কে?
শাওলি চট্টোপাধ্যায় ফিরছেন ছোট পর্দায় খুব জলদি। এর আগে এর আগে শাওলিকে দেখা গিয়েছে পরিণীতা ধারাবাহিকে গায়েত্রী চরিত্রে। কোন মেগায় দেখা যাবে তাঁকে?
খুব জলদিই একগুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হচ্ছে জি বাংলায়। যার মধ্যে অন্যতম হল জি বাংলা-র দুলারী সিরিয়াল। ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন দেবপ্রিয়া বসু। খবর দেবপ্রিয়ার বিপরীতে থাকছেন অভিনেতা নীল ভট্টাচার্য। আর এই ধারাবাহিকেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাওলিকে।

এর আগে শাওলিকে দেখা গিয়েছে পরিণীতা ধারাবাহিকে গায়েত্রী চরিত্রে। সাম্প্রতিক সময় তিনি ফুলকি, বাংলা মিডিয়াম, আলতা ফড়িংয়ের মতো ধারাবাহিকেও কাজ করেছেন। যদিও শাওলিকে পজিটিভ না নেগেটিভ চরিত্রে দেখা যাবে, তা এখনো স্পষ্ট নয়। একইসঙ্গে দুলারী-তে থাকছেন পায়েল দেব-ও। দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরছেন তিনি। মাঝে অভিনেত্রী অভিযোগ করেছিলেন যে, দীর্ঘদিন তাঁকে কাজ দেওয়া হচ্ছে না। ক্রমাগত বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করেও লাভ হয়নি।
পুরুলিয়ার এক সাধারণ মেয়ের চরিত্রে দেখা যাবে দেবপ্রিয়া-কে দুলারীতে। শহরে এসে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই নিয়েই এগিয়ে যাবে এই ধারাবাহিকের গল্প। খুব সম্ভবত, শহরের এক প্রতিষ্ঠিত পরিবারের ছেলে নীল। এই দুজনকে কেন্দ্র করেই এগিয়ে যাবে গল্প। তবে এখনোধারাবাহিকের প্রোমো সামনে আসেনি। শুধুএকটি টিজার শেয়ার করা হয়েছিল। যেখানে দেখা যায় পাহাড়ের পটভূমিতে গ্রাম থেকে বাক্স-পেটরা বোঝাই একটি বাস শহরের দিকে এগিয়ে আসছে। স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থা ক্রেজি আইডিয়াজ মিডিয়ার ব্যানারে দেখা যাবে এই ধারাবাহিককে।
এর আগে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে সূর্যের মেয়ে সোনার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন দেবপ্রিয়া। যদিও মাসখানেকে কাজ করেন তিনি। এবার একেবারে কেন্দ্রীয় চরিত্র হয়ে ফিরছেন। দেবপ্রিয়া থাকার খবরে সিলমোহর এসেছে স্বর্ণেন্দুর পক্ষ থেকে। তিনি জানান, নতুন প্রতিভাদের সুযোগ দিতে ভালোবাসেন তিনি। আর দেবপ্রিয়া অভিনেত্রী হিসেবে কেমন, সেই সিদ্ধান্ত তিনি তুলে দিতে চান দর্শকদের হাতেই।
তবে আপাতত এই ধারাবাহিক নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে ধারাবাহিকের প্রথম প্রোমোর অপেক্ষায় দর্শকরা। এখন দেখার কবে থেকেশুরু হয় এটির সম্প্রচার। কোন ধারাবাহিকেরই বা জায়গা নেয় এটি। আপাতত ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে চিরদিনই তুমি যে আমার। ১ জুন থেকে শুরু অন্নপূর্ণার লক্ষ্মীরা। সব ঠিক থাকলে জুনের মাঝামাঝি দুলারি আসবে বলে খবর টলিপাড়া সূত্রে।
শাওলিকে ইতিমধ্যেই দেখা গিয়েছে একেন বাবু সিরিজে। পুরুলিয়ায় একেনে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। শুধু তাই নয়, বেশ ধূসর চরিত্রেই করেছেন কাজ। এবং প্রশংসিতও হয়েছেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


