৪ বছরের প্রতীক্ষার পর গত ১৫ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’। গরমের ছুটিতে বাচ্চাদের অনাবিল আনন্দ দেওয়ার জন্য বড় পর্দায় এসেছিল সোনাদা, সঙ্গী হয়েছিল ঝিনুক আর আবির। তবে এবার আরও একটি বড় সুখবর। বড় পর্দার গন্ডি পেরিয়ে এবার ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’।

সিনেমার পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে হইচই-এর তরফ থেকে। ক্যাপশনে লেখা, ‘রহস্যের পথে নতুন যাত্রা, রোমাঞ্চ আর ধাঁধার নেই কোনও মাত্রা। অভিযানপ্রেমিকরা, তৈরি তো? আমাদের সবার প্রিয় সোনাদা, আবির আর ঝিনুক। সপ্তডিঙ্গার গুপ্তধন আসছে আগামী ১৭ জুলাই।’
আরও পড়ুন: 'আমার একেবারেই পছন্দ নয়...', ভক্তদের ছবি তোলা কেন পছন্দ নয় সোহিনীর?
এমন একটি আনন্দের খবর শুনে খুব স্বাভাবিকভাবেই খুশি সকলেই। যারা গরমের ছুটিতে বড় পর্দায় এই ছবিটি দেখতে পাননি, তারা এবার বাড়িতে বসেই দেখতে পাবেন ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’। বড় পর্দায় অসাধারণ সাফল্যের পর এবার ওটিটি প্লাটফর্ম মাতাতে আসছে ছবিটি।
‘সোনাদা’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে বাঙালির আবেগ সবসময়ই তুঙ্গে থাকে, আর সেই আবেগকে ভর করেই বক্স অফিসে লক্ষ্মীলাভের খাতা খুলল ‘সপ্তডিঙার গুপ্তধন’। Sacnilk-এর অফিশিয়াল তথ্য অনুসারে, ছবিটির বক্স অফিস কালেকশন বেশ আশাব্যাঞ্জক। প্রথম দিন (শুক্রবার) ছবির আয় ছিল ৩৯ লক্ষ টাকা। দ্বিতীয় দিন (শনিবার) তা এক লাফে কালেকশন বেড়ে দাঁড়ায় ৭৪ লক্ষ টাকায়। অর্থাৎ দু-দিনের মোট নেট কালেকশন: ১ কোটি ১৩ লক্ষ টাকা।
{{/usCountry}}‘সোনাদা’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে বাঙালির আবেগ সবসময়ই তুঙ্গে থাকে, আর সেই আবেগকে ভর করেই বক্স অফিসে লক্ষ্মীলাভের খাতা খুলল ‘সপ্তডিঙার গুপ্তধন’। Sacnilk-এর অফিশিয়াল তথ্য অনুসারে, ছবিটির বক্স অফিস কালেকশন বেশ আশাব্যাঞ্জক। প্রথম দিন (শুক্রবার) ছবির আয় ছিল ৩৯ লক্ষ টাকা। দ্বিতীয় দিন (শনিবার) তা এক লাফে কালেকশন বেড়ে দাঁড়ায় ৭৪ লক্ষ টাকায়। অর্থাৎ দু-দিনের মোট নেট কালেকশন: ১ কোটি ১৩ লক্ষ টাকা।
{{/usCountry}}আরও পড়ুন: ‘দাদাগিরি’তে দেবের নতুন যাত্রাপথে সঙ্গী হলেন শুভশ্রী, ঘোষণা সম্প্রচারের সময়
২০১৮ সালে ‘গুপ্তধনের সন্ধানে’ এবং ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘দুর্গেশগড়ের গুপ্তধন’। এরপর ২০২২ সালে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর হাত ধরে আবার দর্শকদের সামনে এসে দাঁড়ালেন সোনাদা। কিন্তু তারপর কেটে গিয়েছে ৪ বছর। আবির চট্টোপাধ্যায়, যিনি একদিকে ব্যোমকেশ চরিত্রে অভিনয় করে মানুষকে মুগ্ধ করেছেন তেমন অন্যদিকে আবিরের সোনাদা চরিত্রটিও সকলের ভীষণ প্রিয়। এই ফ্রাঞ্চাইজির প্রত্যেকটি পর্ব দর্শকদের ভীষণ ভীষণ কাছের।