...
...
Next Story

মালদ্বীপে চুপি চুপি বাগদান সারলেন পরিচালক সপ্তাশ্ব, কাকে দিলেন মন?

বেশ কয়েক মাস পর আবার টলিউডে হতে চলেছে আরো একটি প্রেমের পরিণতি। টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক সপ্তাশ্ব বসু সুদূর মালদ্বীপে চুপি চুপি সারলেন বাগদান। বিদেশে প্রেমিকা অপালা চৌধুরীর সঙ্গে আংটি বদল করলেন তিনি।

Published on: Aug 23, 2026, 17:15:09 IST
Advertisement

বেশ কয়েক মাস পর আবার টলিউডে হতে চলেছে আরও একটি প্রেমের পরিণতি। টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক সপ্তাশ্ব বসু সুদূর মালদ্বীপে চুপি চুপি সারলেন বাগদান। বিদেশে প্রেমিকা অপালা চৌধুরীর সঙ্গে আংটি বদল করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে এই শুভদিনের সাক্ষী করে রাখলেন সকলকে।

মালদ্বীপে চুপি চুপি বাগদান সারলেন পরিচালক সপ্তাশ্ব
মালদ্বীপে চুপি চুপি বাগদান সারলেন পরিচালক সপ্তাশ্ব

পরিচালক যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, মালদ্বীপের নীল সমুদ্রের তীরে প্রেমিকাকে আংটি পরিয়ে বাগদান পর্ব সারছেন পরিচালক। হবু স্বামীর কাছ থেকে এমন প্রপোজ পেয়ে আনন্দে আত্মহারা অভিনেত্রী। এরপর সমুদ্রের তীরে শ্যাম্পেনের গ্লাসে চুমুক দিয়ে এই আনন্দের মুহূর্ত একসঙ্গে উদযাপন করলেন তাঁরা।

আরও পড়ুন: ‘তুমি ওকে জড়িয়ে ধরলে কেন?’ কুণালকে আলিঙ্গন দেবের, খোঁচা বিজেপির সজলের

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আগামী দিনের জন্য সপ্তাশ্ব এবং অপালাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সকলে। বেশ অনেকদিন ধরেই ওঁরা প্রেমের সম্পর্কে ছিলেন বলে জানা গিয়েছে। অবশেষে এই প্রেম পেল পরিণতি।

আরও পড়ুন: 'রাজনীতি থেকে চিরকাল দূরে থাকি...', বিতর্ক এড়িয়ে চলার পথ বাতলে দিলেন টোটা

টলিউডের অন্দর থেকে শুনতে পাওয়া যাচ্ছে, আগামী বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। যদিও এই প্রসঙ্গে সরাসরি কোনও মন্তব্য রাখেননি কেউই। আপাতত এই সুন্দর মুহূর্ত একসঙ্গে উপভোগ করছেন তাঁরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks