২০১৬-র স্মৃতি ভাগ সারা-র, সেখানেও জায়গা হল না বাবা যিশুর! শুধুই মা নীলাঞ্জনা আর বোন জারা

২০১৬ সালের স্মৃতি থেকেও বাবা যিশু সেনগুপ্তকে ছেঁটে ফেলেছেন তাঁর বড় মেয়ে। সারা-র ইনস্টাগ্রাম স্টোরিতে ২০১৬ সালের একগুচ্ছ ফোটো মা আর বোনের সঙ্গ, নেই শুধু যিশুই।

Published on: Jan 20, 2026, 17:33:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড হল ২০১৬! ‘২০২৬ ইজ দ্য নিউ ২০১৬’-এ মজেছেন অনেকেই। বলিউডের তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ.. সোশ্যাল মিডিয়ায় ২০১৬ সালের ছবি শেয়ার করার ঝড়। তাতে সামিল হলেন টলিপাড়ার সুন্দরী স্টারকিড সারা সেনগুপ্তও। বেশ কিছু ছবির কোলাজ ভাগ করে নিয়েছেন তিনি। কিন্তু দেখা গেল, সেই ২০১৬ সালের স্মৃতি থেকেও বাবা যিশু সেনগুপ্তকে ছেঁটে ফেলেছেন তাঁর বড় মেয়ে।

সারা-র সঙ্গে সম্পর্ক কি একেবারেই নেই যিশুর?
সারা-র সঙ্গে সম্পর্ক কি একেবারেই নেই যিশুর?

সারা ইনস্টাগ্রামে যে ফোটোগুলি শেয়ার করে নিয়েছেন সেগুলিতে শুধুই মা আর বোন, অর্থাৎ নীলাঞ্জনা সেনগুপ্ত আর জারা সেনগুপ্ত। পরিবারের থেকে যিশুর দূরত্ব বাড়া নতুন কোনো খবর নয়। বছর দুই হল, ভেঙেছে সংসার।

আরও পড়ুন: গায়ককে ডিভোর্স, এখন নায়কের ঘরণী! বাবার কোলে থাকা এই খুদে সদ্য মা হয়েছেন, বলুন তো কে?

আর এই সংসার ভাঙার পিছনে নানা জনের নানা মত। যিশু-ঘনিষ্ঠদের দাবি, নীলাঞ্জনা নাকি বড্ড ‘কনট্রোল ফ্রিক’! এতটাই যে, ধৈর্যের বাধ ভেঙেছে যিশুর। এদিকে, টলিউডের অভ্যন্তরে কান পাতলে আবার শোনা যায় যে, নতুন করে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা, তাও আবার নিজের আপ্ত সহায়কের সঙ্গে। আর তাতেই হয় ছাদ আলাদা।

তবে ব্যক্তিগত জীবন নিয়ে একেবারেই কথা বলেন না যিশু। এক সাক্ষাৎকারে খানিক ব্যাঙ্গের সুরেই জানিয়েছিলেন যে, তাঁকে নিয়ে এই যে মশলাদার গসিপ তা তাঁরও চোখ পড়ে, তিনিও মজা পান সেসব পড়ে। আর স্পষ্ট করে দেন যে, অভিনেতা হিসেবে নিজের কাজ দিয়েই খবরে থাকতে চান।

আরও পড়ুন: চুপিচুপি বেনারসে ২য় বিয়ে করে ফেললেন বিজেপি বিধায়ক-অভিনেতা হিরণ, নিজেই দিলেন ছবি! কে কনে?

সারা-র ইনস্টাগ্রাম স্টোরি।
সারা-র ইনস্টাগ্রাম স্টোরি।

যদিও নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়া স্টোরি ইঙ্গিত দিয়েছে বারংবার ঠকানো, প্রতারণা-র মতো নানা বিষয়। এমনকী, নিজেকে ‘সিঙ্গেল মাদার’ বলেও দাবি করেছেন তিনি। জানিয়েছেন কীভাবে যিশুর সঙ্গে সম্পর্ক ছেদের পর, টলিউড ইন্ডাস্ট্রির অনেকেই তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে।

তবে মায়ের ঢাল হয়েছেন নীলাঞ্জনার দুই কন্যা, সারা ও জারা। জারা এখন বেশ ছোট, স্কুলের গণ্ডি পেরোয়নি। তবে সারা লেখাপড়া শেষ করে, মডেলিংয়েই বেছে নিয়েছেন। যদিও তাঁর গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখা সিনেমা দিয়ে। যিশু সেনগুপ্তর সঙ্গেই সৃজিত মুখোপাধ্যায়ের উমা সিনেমায় কাজ করেছিলেন শিশুশিল্পী হিসবে। বর্তমানে বহু নামিদামি ব্র্যান্ডের মুখ সারা। কাজের জন্য বেশিরভাগটাই কাটান পরিবারের থেকে দূরে মুম্বইতে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More