...
...
Next Story

'নিজের গলায় ছুরি চালাতে পারব না... ', হঠাৎ এমন কথা কেন বললেন শ্বাশ্বত?

গতকাল অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘আবার প্রলয় ২’ সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্যায় সকলেই। উপস্থিত ছিলেন খরাজ মুখোপাধ্যায়, সৌরসেনী।

Published on: Feb 20, 2026, 19:31:20 IST
Advertisement

গতকাল অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে 'আবার প্রলয় ২’ সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্যায় সকলেই। উপস্থিত ছিলেন খরাজ মুখোপাধ্যায়, সৌরসেনী।

'নিজের গলায় ছুরি চালাতে পারব না... ', হঠাৎ এমন কথা কেন বললেন শ্বাশ্বত?
'নিজের গলায় ছুরি চালাতে পারব না... ', হঠাৎ এমন কথা কেন বললেন শ্বাশ্বত?

ট্রেলার প্রকাশ্যে আসার পর সবাই মিলে একটি কেক কাটিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু রাজ চক্রবর্তী শাশ্বত চট্টোপাধ্যায়কে কেক কাটতে বলায় তিনি হাত সরিয়ে নেন। তিনি বলেন, ‘নিজের গলায় ছুরি চালাতে পারবো না আমি।’ কিন্তু হঠাৎ এমন কথা কেন বললেন অভিনেতা?

আরও পড়ুন: দুষ্কৃতী দমনে অনিমেষের জোরদার কামব্যাক, ডবল ধামাকা নিয়ে আসছে ‘আবার প্রলয় ২’

অভিনেতার এই কথাটি বলার কারণ হলো কেকের ওপর শাশ্বত চট্টোপাধ্যায়ের ছবি ছিল তাই তিনি মজা করে এই কথা বললেন। শাশ্বত চট্টোপাধ্যায় এই কথা বলার পর তিনি সেখান থেকে কিছুটা পিছিয়ে যান এবং এগিয়ে দেন খরাজ মুখোপাধ্যায়কে। খরাজ মুখোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী মিলিতভাবে কেক কাটেন এবং সকলকে খাইয়ে দেন।

প্রসঙ্গত, এই সিরিজে পুলিশের ভূমিকায় অভিনয় করবেন খরাজ, রোহন ভট্টাচার্য। আগের পর্বের মতো এই পর্বেও স্বমহিমায় থাকছেন পার্থ ভৌমিক। থাকবেন ওম সাহানি থেকে শুরু করে জুন মালিয়া অনেকেই। অভিনয় করবেন লোকনাথ দে থেকে শুরু করে অনুজয় ভট্টাচার্য প্রমুখ।

তবে শুধু মারামারি নয় এই সিরিজে রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি হট আইটেম ডান্স নাম্বার। থাকছে সৌরসেনী মৈত্রের শাড়ি পরে অ্যাকশান করে দেখানোর মুহূর্ত। সর্বোপরি থাকছেন শ্বাশত চট্টোপাধ্যায়, যাকে ছাড়া এই সিরিজ অসম্পূর্ণ।

ট্রেলার প্রসঙ্গে

ট্রেলার শুরু হতেই শুনতে পাওয়া যায় অনিমেষ আর কাজে ফিরবে না। কিন্তু অনিমেষ যদি না ফিরে আসে তাহলে দুষ্কৃতীদের দমন করবে কারা? তাই অগত্যা মাঠে নামতেই হয় অনিমেষকে। শহরের বুকে শুধুমাত্র ডাকাতি নয় বরং ডাকাতির আড়ালে চলতে থাকা ড্রাগ ব্যবসা এবং অরাজনৈতিক কাজকর্মের শিকড় অব্দি পৌঁছবে অনিমেষ এবং তার গোটা টিম।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe