...
...
Next Story

ব্রহ্মানন্দ বেশে কালীঘাটে প্রত্যাবর্তন অরিন্দমের, নতুন প্রমো দেখে মুগ্ধ সকলে

নতুন ধারাবাহিকের প্রমো মুক্তি পেয়েছিল জি বাংলার পর্দায়, যার মধ্যে ছিল ‘সতীপীঠ কালীঘাট’। বহুদিন পর আবার একটি ধর্মীয় কাহিনী অবলম্বনে তৈরি হতে চলেছে একটি ধারাবাহিক। ‘রানী রাসমণি’ ধারাবাহিকের পর আবার এমন একটি নতুন ধারাবাহিকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।

Published on: Jul 28, 2026, 17:00:15 IST
Advertisement

নতুন ধারাবাহিকের প্রমো মুক্তি পেয়েছিল জি বাংলার পর্দায় যার মধ্যে ছিল ‘সতীপীঠ কালীঘাট’। বহুদিন পর আবার একটি ধর্মীয় কাহিনী অবলম্বনে তৈরি হতে চলেছে একটি ধারাবাহিক। ‘রানী রাসমণি’ ধারাবাহিকের পর আবার এমন একটি নতুন ধারাবাহিকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।

ব্রহ্মানন্দ বেশে কালীঘাটে প্রত্যাবর্তন অরিন্দমের
ব্রহ্মানন্দ বেশে কালীঘাটে প্রত্যাবর্তন অরিন্দমের

ধারাবাহিকের নতুন প্রমো

‘সতীপীঠ কালীঘাট’ কোন ধারাবাহিকের বদলে বা কোন স্লটে দেখানো হবে সেটা জানা না গেলেও এবার ধারাবাহিকের একটি নতুন প্রমো মুক্তি পেল যা দেখে গায়ে কাঁটা দিল দর্শকদের। ‘সাধক বামাক্ষ্যাপা’ ধারাবাহিকের পর আবার নতুন একটি চরিত্র নিয়ে আসছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: শ্রাবণের দ্বিতীয় সোমবারে উজ্জয়নীতে সস্ত্রীক জিৎ, ছবির সাফল্য কামনায় দিলেন পুজো

এই ধারাবাহিকে সাধক ব্রহ্মানন্দের চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে ধারাবাহিকের মা কালীর চরিত্রে কে অভিনয় করবেন সেটা এখনও প্রকাশ্য নয়। তবে স্লট অথবা অন্য অভিনেতা-অভিনেত্রীদের নাম প্রকাশ্যে না এলেও এই নতুন প্রমো কিন্তু ইতিমধ্যেই মুগ্ধ করেছে সকলকে।

ধারাবাহিকের যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, সাধক ব্রহ্মানন্দ মায়ের আরাধনায় নিজেকে নিমজ্জিত করেছে। মা কালী তাকে আদেশ দেন, কালীঘাটে মাকে যেন প্রতিষ্ঠা করা হয়। অন্যদিকে কালীঘাটে তখন ঘটছে একটা অন্য ঘটনা। সদ্য বিবাহিত একটি ছোট্ট কন্যা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে ডাকাতের সম্মুখীন হয়।

আরও পড়ুন: এবার দেবের মুখোমুখি উত্তম কুমার! ‘দাদাগিরি’তে আসছে নতুন চমক

ডাকাতদের কথামতো সমস্ত গয়না তাদের খুলে দিলেও সেই ডাকাতরা প্রহার করে সেই ছোট্ট নববধূকে। নিজেকে বাঁচাতে যখন মায়ের স্মরণ নেয় সে, ঠিক তখনই সেখানে আবির্ভূত হন মা কালী। মায়ের সেই ভয়ংকর রূপ দেখে সকলে চমকে যায়। ডাকাত সর্দার ক্ষমাপ্রার্থী হয়ে শরণাপন্ন হয় মায়ের।

এই ভাবেই ব্রহ্মানন্দের হাত ধরে ধীরে ধীরে কালীঘাটে স্থাপিত হয় মা কালীর মন্দির। এই ধারাবাহিকের হাত ধরে দর্শকরা জানতে পারবেন মায়ের আবির্ভাব থেকে প্রতিষ্ঠার মহাযাত্রা, সাক্ষী থাকবে ভক্তি আর মায়ের অলৌকিক মহিমার। তবে এই ধারাবাহিক কবে থেকে সম্প্রচারিত হবে, জানানো হয়নি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks