Satipith Kalighat: ফের জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে ভক্তিমূলক ধারাবাহিক, আসছে ‘সতীপীঠ কালিঘাট’
Satipith Kalighat: ফের আরও একবার ধর্মীয় কাহিনি অবলম্বনে তৈরি ধারাবাহিক আসতে চলেছে টেলিভিশনের পর্দায়। এর আগেও একাধিক বাংলা চ্যানেলে এমন ধারাবাহিক দেখেছেন দর্শকরা। এবার জি বাংলার পর্দায় আসতে চলেছে তেমনি একটি নতুন ধারাবাহিক।
Satipith Kalighat: ফের আরও একবার ধর্মীয় কাহিনি অবলম্বনে তৈরি ধারাবাহিক আসতে চলেছে টেলিভিশনের পর্দায়। এর আগেও একাধিক বাংলা চ্যানেলে এমন ধারাবাহিক দেখেছেন দর্শকরা। কখনও বাবা রামদেবের গল্প নিয়ে কখনও আবার রানী রাসমনির গল্প নিয়ে তৈরি হওয়া ধারাবাহিক সম্প্রচারিত হয়েছে বিভিন্ন চ্যানেলে, যা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়ও হয়েছে। এবার জি বাংলার পর্দায় আসতে চলেছে তেমনি একটি নতুন ধারাবাহিক।
আসছে ‘সতীপিঠ কালিঘাট’
ধারাবাহিকের নাম ‘সতীপীঠ কালীঘাট’। হিন্দু ধর্মের ৫১টি শক্তিপিঠের মধ্যে অন্যতম কালীঘাটের মন্দির। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, এখানেই দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। এখানে দেবীর ভৈরব হলেন নকুলেশ।
এবার এই মন্দির তৈরীর আরও অজানা গল্প নিয়ে আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি। ধারাবাহিকের প্রথম ঝলক দেখেই বেশ খুশি দর্শকরা। অনেকদিন বাদে আবার একটি ধর্মীয় বা ভক্তিমূলক সিরিয়াল আসতে চলেছে, এতেই খুশি সকলে।
ধারাবাহিকের এই প্রথম ঝলক দেখে অনেকেই দাবি করছেন এই ধারাবাহিকে রাজনন্দিনী অথবা অঙ্কিতাকে ফিরিয়ে আনা হোক। কেউ কেউ আবার দিব্যানি এবং প্রিয়ার কথাও তুলেছেন। রানী রাসমণি ধারাবাহিকের মতো এই সিরিয়ালটিও যেন খুব সুন্দর করে পরিবেশন করা হয়, আবদার দর্শকদের।
তবে নতুন ধারাবাহিক সম্প্রচার করার ঘোষণা মানেই শেষ হয়ে যাবে অন্য কোনও ধারাবাহিক। যদিও এখন শুধুমাত্র ‘চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক’ ছাড়া আর কোনও ধারাবাহিকের শেষ হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ‘আনন্দী’র গল্প যেভাবে এগোচ্ছে তাতে আগামী দিনে এই ধারাবাহিকটি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুধুমাত্র ‘সতীপীঠ কালীঘাট’ নয়, আগামী জুন মাস থেকে আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক যার নাম ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। যদিও ওই ধারাবাহিকের সম্প্রচারের সময়ও এখনও ঘোষণা করা হয়নি। তাই আপাতত কোন কোন ধারাবাহিক শেষের মুখে রয়েছে তা আন্দাজ করা গেলেও সঠিক খবর এখনও পাওয়া যায়নি।
Home/Entertainment/Satipith Kalighat: ফের জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে ভক্তিমূলক ধারাবাহিক, আসছে ‘সতীপীঠ কালিঘাট’