...
...
Next Story

'আমি শুধু আমাকে দেখতে পেতাম', কেরিয়ারের প্রথম দিকের লড়াইয়ের কথা জানালেন সায়ক

সায়ক চক্রবর্তী, বিতর্ক যতই জড়িয়ে থাকুক না কেন এই নাম তার সঙ্গে, পরিচিতিও তিনি যথেষ্ট অর্জন করেছেন। কিন্তু এই পরিচিতি একদিনে আসেনি। ছোট পর্দায় অভিনয় করার স্বপ্ন তিনি দেখেছিলেন একেবারে প্রথম থেকে, কিন্তু সেই স্বপ্ন সত্যি হয় অনেক পরে।

Published on: Nov 12, 2026, 18:00:52 IST
Advertisement

সায়ক চক্রবর্তী, বিতর্ক যতই জড়িয়ে থাকুক না কেন এই নামটার সঙ্গে, পরিচিতিও তিনি যথেষ্ট অর্জন করেছেন। কিন্তু এই পরিচিতি একদিনে আসেনি। ছোট পর্দায় অভিনয় করার স্বপ্ন তিনি দেখেছিলেন একেবারে প্রথম থেকে, কিন্তু সেই স্বপ্ন সত্যি হয় অনেক পরে। প্রথমদিকে নিজের অভিনয় তিনি নিজে একাই দেখতে পেতেন কারণ স্ক্রিন টাইম ছিল বড্ড কম। ২০১৩ সালের সেই যুদ্ধের কথাই এবার সামনে নিয়ে এলেন সায়ক।

কেরিয়ারের প্রথম দিকের লড়াইয়ের কথা জানালেন সায়ক
কেরিয়ারের প্রথম দিকের লড়াইয়ের কথা জানালেন সায়ক

২০১৩ সালে যুবক সায়ককে দেখতে পাওয়া গেল প্রথম ছবিতে যেখানে রাজীবের সঙ্গে ছবি তুলেছেন তিনি। ছবি দেখেই বোঝা যাচ্ছে, তখন সায়ক নিতান্তই ছেলেমানুষ। ক্যাপশনেও তিনি লিখেছেন সেই কথাই। তখন তিনি জুনিয়র আর্টিস্টের কাজ করতেন। তখনকার সময়ে যারা হিরো হিরোইন ছিলেন, তারা অনেকেই ছবি তুলতে চাইতেন না আবার কেউ কেউ তুলতেন।

আরও পড়ুন: এ এক অন্য ভাইফোঁটা, বিশেষভাবে সক্ষম ভাইদের সঙ্গে সময় কাটালেন কোয়েল

তবে সায়ক কখনো হাল ছাড়েননি। টিভিতে নিজেকে দেখতেন জুনিয়র আর্টিস্ট হিসেবে। যদিও পেছনে থাকতেন বলে অনেকেরই চোখে পড়ত না। আত্মীয়-স্বজনদের বললে তারা বলতেন যে চোখে পড়েনি। কিন্তু তিনি চেষ্টা চালিয়ে যেতেন। কেউ না দেখতে পেলেও নিজেকে তিনি ঠিক দেখতে পেতেন কারণ তিনি জানতেন তিনি কোথায় দাঁড়িয়ে আছেন।

আরও পড়ুন: সৌরভ বিগ বসের ঘরে, টিভির স্ক্রিনেই ফোঁটা দিয়ে ভাইফোঁটা পালন বোনের

আজ শুধু মাত্র একজন অভিনেতা নয়, একজন প্রাক্তন বিগ বস প্রতিযোগী হিসেবেও নিজের জায়গা করে নিয়েছেন তিনি। অনুষ্ঠান থেকে বাদ পড়ে গিয়েছেন ঠিকই কিন্তু মন জিতে নিয়েছেন সকলের। এমনকি বিগ বস থেকে বেরিয়ে যাওয়ার পরেও সহ প্রতিযোগীদের সঙ্গে রেখেছেন যোগাযোগ। বিতর্ক যতই থাকুক না কেন, সায়ক যে একজন ভালো মনের মানুষ সেটা বারবার প্রমাণ হয়ে যায় এইসব ছবি বা ভিডিও থেকেই।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks