Sayantika Banerjee: এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের গণনা চলছে। টানটান উত্তেজনাময় পরিবেশ সর্বত্র। সকাল থেকেই টিভির সামনে বসে পড়েছেন আপামর জনগণ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি।

২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বরাহনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই বছর তিনি সজল ঘোষের বিরুদ্ধে লড়াই করেছেন। এখনও পাওয়া খবর অনুযায়ী, ভোটের গণনায় পিছিয়ে রয়েছেন সায়ন্তিকা। কিন্তু তারপরেও জয় নিয়ে আশাবাদী অভিনেত্রী।
আরও পড়ুন: অভিনয় থেকে বিরতি নেওয়ার নেপথ্যে অসুস্থতা? গুঞ্জন ছড়াতেই যা বললেন দ্বৈপায়ন
সংবাদ মাধ্যমের সামনে অভিনেত্রী বলেন, ‘সব ভালো হবে। ভালোর সঙ্গে সব সময় ভালোই হয়। খুব ভালো হবে রেজাল্ট। দাঁড়াও এখনো অনেক সময় আছে। দু তিন ঘন্টা পেরোতে দাও। সব ভালো হবে।’
এরপর কেন্দ্রীয় বাহিনীকে কটাক্ষ করে সায়ন্তিকা বলেন, 'যুদ্ধ করতে এসেছি মনে হচ্ছে। ভোট উৎসবের থেকেও যেন মনে হচ্ছে এটা যুদ্ধ ক্ষেত্র। এতগুলো সাজোয়া গাড়ি যদি কাশ্মীরে থাকতো তাহলে অঘটনগুলো ঘটতো না। যাই হোক ওরা ওদের ডিউটি করছে। ঠিক আছে।'
আরও পড়ুন: ২৩ দিন কেন ছিলেন নিখোঁজ? সাইবার সমস্যা নাকি অন্য কারণ? খোলসা করলেন পরিচালক নিজেই
{{/usCountry}}আরও পড়ুন: ২৩ দিন কেন ছিলেন নিখোঁজ? সাইবার সমস্যা নাকি অন্য কারণ? খোলসা করলেন পরিচালক নিজেই
{{/usCountry}}প্রসঙ্গত, ২০২৪ সালের উপনির্বাচনেও ওই একই কেন্দ্র থেকে লড়াই করেছিলেন সায়ন্তিকা। ওই বছর ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তিনি। এই বছরেও তৃণমূলের প্রার্থী হয়েই লড়াইয়ে নেমেছেন সায়ন্তিকা।