...
...
Next Story

'আমাকে তো প্রধানমন্ত্রীর মতো... ', নিজের লুক বিশ্লেষণ করে কী বললেন সায়নী?

একজন অভিনেত্রী হিসেবে সায়নী ঘোষ যতটা সফলতার থেকেও তিনি বেশি সফল একজন রাজনীতিবিদ হিসেবে। তৃণমূল কংগ্রেসের অন্যতম একজন কান্ডারী তিনি। তাঁর বক্তৃতা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলে। অনেকে এও বলেন, সায়নীকে নাকি হুবহু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেখতে।

Published on: Nov 9, 2025, 21:33:46 IST
Advertisement

একজন অভিনেত্রী হিসেবে সায়নী ঘোষ যতটা সফলতার থেকেও তিনি বেশি সফল একজন রাজনীতিবিদ হিসেবে। তৃণমূল কংগ্রেসের অন্যতম একজন কান্ডারী তিনি। তাঁর বক্তৃতা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলে। অনেকে এও বলেন, সায়নীকে নাকি হুবহু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেখতে।

নিজের লুক বিশ্লেষণ করে কী বললেন সায়নী?
নিজের লুক বিশ্লেষণ করে কী বললেন সায়নী?

সায়নীর এই লুক নিয়ে বহুবার বহু জায়গায় বিস্তর চর্চা হয়েছে। অনেকে আবার অভিনেত্রীকে আগামী দিনের মুখ্যমন্ত্রী বলেও আখ্যা দেন। অবশেষে নিজের এই লুক নিয়ে খোলামেলা কথা বললেন সায়নী নিজেই। টিভি নাইন বাংলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে সায়নী জানান তাঁর এই লুকের রহস্য কি?

আরও পড়ুন: গঙ্গাবক্ষে জন্মদিন পালন ঋতুপর্ণার, নিজের হাতে কেক খাইয়ে দিলেন মদন মিত্র

সায়নী বলেন, ‘আমি যার দল করছি আমাকে তো আমার দলের নেত্রীর মতোই দেখতে হবে, আমাকে তো হঠাৎ করেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মত দেখতে হলে হবে না। কিংবা সিপিএম দলের কোনও নেতার মত দেখতে লাগলে হবে না। আমাকে তো আমার দলের নেত্রীর মতোই দেখতে লাগবে।’

সায়নী আরও বলেন, ‘আমি চিরকাল ভীষণ সিম্পল থাকতে পছন্দ করি। আমি যখন রাজনীতিতে আসিনি তখনও আমি খুব সাজগোজ করতাম না। চুল বেঁধে, খোঁপা করে, মালা লাগাতে কেউ কখনও দেখেনি আমাকে। আমি চিরকাল এমনই ছিলাম আর এমনই থাকবো।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার মুখ্যমন্ত্রীর সাদামাটা জীবন ভীষণ ভালো লাগে। উনি যেভাবে নিজেকে সহজ ভাবে ধরে রেখেছেন সেটাই আমিও করতে চেষ্টা করি। নিজেকে খুব সহজভাবে সকলের সামনে মেলে ধরার চেষ্টা করি আমি।’

প্রসঙ্গত, বহুদিন পর আবার ক্যামেরার সামনে ফিরলেন সায়নী। এখন তিনি যেহেতু একজন জনপ্রতিনিধি তাই সব রকম চরিত্রে অভিনয় করতে পারেন না তিনি। তবে এই ছবির চরিত্রটি ভীষণ ভালো লেগেছিল অভিনেত্রী তাই তিনি এক কথায় রাজি হয়ে যান। এই ছবিতে সায়নীকে একজন গৃহ সহায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।আগামী ২১ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি।

এই সিনেমায় প্রথম দম্পতির ভূমিকা অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গে থাকবেন পাওলি দাম। দ্বিতীয় দম্পতির ভূমিকায় অভিনয় করবেন সঙ্গীতা সিনহা এবং ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গে চান্দ্রেয়ী ঘোষ। তৃতীয় দম্পতির ভূমিকায় এই প্রথম জুটি বাঁধবেন রাজনন্দিনী এবং জন ভট্টাচার্য। সঙ্গে সায়নী ঘোষ।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe