Shah Rukh Khan: ৩৪ বছর সম্পন্ন বলিউডে, নাচে গানে মুহূর্তকে ‘বিশেষ’ করে তুললেন শাহরুখ

Shah Rukh Khan: বলিউডে তিনি যখন অভিনয় করতে এসেছিলেন তখন তিনি ছিলেন একজন বহিরাগত। হাতেগোনা মাত্র কয়েকজন মানুষ চিনতেন তাঁকে। আজ শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বের মানুষ চেনেন শাহরুখ খানকে।

Published on: Jun 26, 2026, 12:46:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Shah Rukh Khan: বলিউডে তিনি যখন অভিনয় করতে এসেছিলেন তখন তিনি ছিলেন একজন বহিরাগত। হাতেগোনা মাত্র কয়েকজন মানুষ চিনতেন তাঁকে। আজ শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বের মানুষ চেনেন শাহরুখ খানকে। অভিনয় জীবনে ৩৪ বছর সম্পূর্ণ করার সুবাদে একটি অসাধারণ মুহূর্ত তিনি উপহার দিলেন ভক্তদের। শাহরুখের চরিত্রে আজও সেই স্বভাব সুলভ প্রাণবন্ততা, আজও নাচে গানে সকলকে মাতিয়ে রাখলেন তিনি।

৩৪ বছর সম্পন্ন বলিউডে
৩৪ বছর সম্পন্ন বলিউডে

বৃহস্পতিবার কর্নাটকের ম্যাঙ্গালোরে এটি রিয়েল টেস্টের গ্রুপের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাহরুখ। এই সন্ধ্যাটি ভীষণভাবে বিশেষ ছিল অভিনেতার কাছে কারণ ১৯৯২ সালের এই দিনেই মুক্তি পেয়েছিল দিওয়ানা। শাহরুখের প্রথম সিনেমার ৩৪ বছর পূর্তি উপলক্ষে এই দিন তিনি সকলকে জানালেন কৃতজ্ঞতা।

আরও পড়ুন: ‘আমি অভিনেত্রী হব’, দিদি নম্বর ১-এ অংশ নেওয়া এই খুদে এখন জি বাংলার নায়িকা, চিনতে পারলেন পুঁচকেকে?

কন্নড় ভাষায় সকলকে নমস্কার জানিয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে শাহরুখ বলেন, ‘ধন্যবাদ ম্যাঙ্গালোর! এখানে আসার সময় আমি জানতাম না যে আমি এতটা ভালোবাসা পাব। বিমানবন্দর থেকে শুরু করে এখানে আসার পথে আপনাদের সকলের থেকে যে উষ্ণতা এবং ভালোবাসা পেয়েছি তা সত্যিই অসাধারণ।’

আরও পড়ুন: ফের জুটিতে সুদেষ্ণা-অভিজিৎ, ওটিটির পর্দায় আনতে চলেছেন কোন বড় চমক?

মঞ্চে ‘ঝুমে জো পাঠান’, ‘দিলওয়ালে দুলানিয়া লে জায়েঙ্গে’ সহ একাধিক গানের তালে তালে নাচ করতে দেখা যায় শাহরুখ খানকে। এমনকি দর্শকদের অনুরোধে 'ছাম্মাক ছাল্লো গানের তালে তালেও নাচ করেন অভিনেতা। অভিনেতার বলা বক্তব্য এবং নাচ ঝড়ের গতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে যায়। একজন লেখেন, ‘গৌরবময় ৩৪ বছর, শাহরুখকে ভালোবাসা এবং অবিস্মরণীয় স্মৃতির জন্য অনেক অনেক অভিনন্দন।’ অন্য একজন লিখেছেন, ‘এভারগ্রিন হয়তো দেখতে এমনই হয়।’ তৃতীয় একজন লিখেছেন, ‘এমন এক আভা, যা অনুকরণ করা যায় না। এমন এক ঐতিহ্য যার সঙ্গে তুলনা হয় না কারও।’