...
...
Next Story

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘কিং’, বিদেশের মাটিতে কোন চুক্তি সারলেন শাহরুখ?

তিনি যে চিরকালের রাজা সেটা বারবার প্রমাণ করেছেন শাহরুখ খান। জিরো ছবির ব্যর্থতার পর কিছু বছর তিনি নিজেকে সরিয়ে রেখেছিলেন বড় পর্দা থেকে। এরপর যখন তিনি কামব্যাক করেন তখন আবার নিজেকে প্রমাণ করেন একজন রাজা হিসেবে।

Published on: Oct 31, 2026, 14:33:44 IST
Advertisement

তিনি যে চিরকালের রাজা সেটা বারবার প্রমাণ করেছেন শাহরুখ খান। ‘জিরো’ ছবির ব্যর্থতার পর কিছু বছর তিনি নিজেকে সরিয়ে রেখেছিলেন বড় পর্দা থেকে। এরপর যখন তিনি কামব্যাক করেন তখন আবার নিজেকে প্রমাণ করেন একজন রাজা হিসেবে। ‘পাঠান’ হোক বা ‘জওয়ান’, বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছিলেন কিং খান।

বিদেশের মাটিতে কোন চুক্তি সারলেন শাহরুখ?
বিদেশের মাটিতে কোন চুক্তি সারলেন শাহরুখ?

এবার পালা ‘কিং’ ছবির। দক্ষিণের বড় বড় প্রযোজনা সংস্থাগুলো তাদের সর্বভারতীয় ছবি দিয়ে ভারতীয় বাজার জয় করলেও বিদেশের মাটিতে এখনো রাজা শাহরুখ খানই। সম্প্রতি একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘কিং’ ছবির বিদেশি প্রেক্ষাগৃহের স্বত্ব কেনা হয়েছে ১৭৫ কোটি টাকার বিনিময়ে, যেটি নিঃসন্দেহে ভারতীয় সিনেমার জন্য একটি নতুন রেকর্ড।

আরও পড়ুন: সঙ্গীতের সুরে বাঁধা হবে জীবন, পাঁচ নারীর স্বাধীনতার লড়াইয়ের গল্প বলবে ‘পরশমণি’

উল্লেখ্য, এই প্রথম কোনও ভারতীয় সিনেমার বিদেশি স্বত্বের দাম ১০০ কোটি টাকার গন্ডি পেরিয়েছে। এই ছবির আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের দায়িত্ব রয়েছে ফারাস ফিল্মস, যে সংস্থা ১৭৫ কোটি টাকা, যেটি বিদেশি মূল্যে ১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে শাহরুখের রেড চিলিস ইন্টারটেইনমেন্ট-এর কাছ থেকে শাহরুখের আগামী ছবির স্বত্ব কিনেছে।

খুব স্বাভাবিকভাবেই শাহরুখের কাছে এটি অনেক বড় চ্যালেঞ্জ কারণ শাহরুখের ‘জওয়ান’ এবং ‘পাঠান’ এই দুটি ছবি আন্তর্জাতিক বাজারে প্রায় ৪০০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছিল। তাই এবারে শাহরুখের লড়াই নিজের সঙ্গেই। তবে অনেকেই আশাবাদী গত রেকর্ড খুব সহজেই ভাঙতে পারবে শাহরুখ।

আরও পড়ুন: 'আমি নিজে দেখেছি এতগুলো বছর...', কৌশানির মতে জনপ্রিয়তা ধরে রাখার ওষুধ কী?

‘কিং’ প্রসঙ্গে

‘কিং’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান এবং এটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’-এর পর এই ছবির মাধ্যমে সিদ্ধার্থের সঙ্গে শাহরুখের দ্বিতীয় কাজ।

ছবিটিতে আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা প্রমুখ। এই প্রকল্পের মাধ্যমে শাহরুখ খানের সঙ্গে তাঁর মেয়ে সুহানার প্রথম কাজ, যিনি ২০২৩ সালে 'দ্য আর্চিস' ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ছবিটি ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks