Shah Rukh Khan: ছাত্র আন্দোলন নিয়ে নিশ্চুপ, ‘লন্ডনে ছুটি কাটাতে এত ব্যস্ত শাহরুখ?’ প্রশ্ন নেটপাড়ার
Shah Rukh Khan: দিল্লিতে নিট কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন একাধিক তারকা। এমনকি এই বিষয় নিয়ে একাধিকবার মন্তব্য করতে দেখা যায় সলমন খানকেও। এই গোটা ব্যাপারটাই নিশ্চুপ থাকার কারণে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল আমির খানকে, এবার কোনও মন্তব্য না করার জন্য প্রশ্নের মুখে পড়লেন শাহরুখ খান।
Shah Rukh Khan: দিল্লিতে নিট কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন একাধিক তারকা। এমনকি এই বিষয় নিয়ে একাধিকবার মন্তব্য করতে দেখা যায় সলমন খানকেও। যদিও প্রথমে এই গোটা ব্যাপারটাই নিশ্চুপ থাকার কারণে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল আমির খানকে, এবার কোনও মন্তব্য না করার জন্য প্রশ্নের মুখে পড়লেন শাহরুখ খান।
ছাত্র আন্দোলনে নিশ্চুপ, ‘লন্ডনে ছুটি কাটাতে এত ব্যস্ত শাহরুখ?’
এই মুহূর্তে শাহরুখ খান গোটা পরিবারকে নিয়ে লন্ডনে ছুটি কাটাচ্ছেন। শাহরুখের সঙ্গে রয়েছেন গৌরী, সুহানা, আরিয়ান এবং আব্রাহাম খান। সোশ্যাল মিডিয়ায় শাহরুখের ছুটি কাটানোর এই ছবি ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে ক্ষোভের জন্ম নিয়েছে। দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ নিয়ে কেন তিনি নিশ্চুপ, প্রশ্ন তুলেছে নেটপাড়া।
সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি ছড়িয়ে পড়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে শাহরুখ খান একটি টি-শার্ট এবং ট্রাউজার পরে রাস্তা দিয়ে হাঁটছেন। গৌরীও সাদামাটা পোশাকে ধরা দিয়েছেন। সুহানাকেও একটি ধূসর রঙের পোশাকে সেজে থাকতে দেখা যায়।
ছবিগুলি ভাইরাল হতেই শাহরুখ খানের নিশ্চুপ থাকা নিয়ে প্রশ্ন তোলা হয়। একজন লেখেন, ‘[আপনাকে ভীষণ ভালবাসতাম কিন্তু আপনি মেরুদণ্ডহীন। আপনাকে আনফলো করে দিলাম।’ একজন লিখেছেন, ‘সবাই শাহরুখের মন্তব্য করা নিয়ে তর্ক বিতর্ক করছে আর এদিকে শাহরুখ লন্ডনে ছুটি কাটাচ্ছে।’
অভিনেতার পক্ষ নিয়ে একজন লেখেন, ‘অনেকেই ওঁকে মেরুদণ্ডহীন বলছেন কিন্তু যখনই উনি দেশের হয়ে কথা বলেছেন তখনই সকলে মিলে ওর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। ওকে নানা নামে ডাকা হয়, আর এখন মানুষ জিজ্ঞেস করছে কেন উনি কিছু বলছেন না? ওর একটি মন্তব্য ওর জীবনের অনেক কিছু পাল্টে দিতে পারে। তাই উনি চুপ করে রয়েছেন।’ অন্য একজন লিখেছেন, ‘উনি আগে সব বিষয়ে কথা বলতেন কিন্তু ওঁর ছেলের সঙ্গে যা ঘটেছিল তারপর উনি আর আগের মতো নেই।’
শাহরুখ বর্তমানে তাঁর বহু প্রতীক্ষিত অ্যাকশন ছবি ‘কিং’ নিয়ে কাজ করছেন। ছবিটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ‘দ্য আর্চিস’-এ অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশের পর এই ছবির মাধ্যমেই তাঁর মেয়ে সুহানা খানের বড় পর্দায় অভিষেক হবে।
জানা গেছে, ছবিটি ১৯৯৪ সালের ক্লাসিক ‘লিওঁ: দ্য প্রফেশনাল’ থেকে ব্যাপকভাবে অনুপ্রাণিত, যেখানে সুপারস্টার একজন অভিজ্ঞ ভাড়াটে খুনির ভূমিকায় অভিনয় করেছেন, যিনি একটি অল্পবয়সী মেয়েকে রক্ষা করতে এগিয়ে আসেন।
'কিং' ছবিতে দীপিকা পাডুকোন , অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল এবং জয়দীপ আহলাওয়াত -সহ একঝাঁক তারকা অভিনয় করেছেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ব্লকবাস্টার ‘পাঠান’ ছবিতে খানকে পরিচালনা করেছিলেন এবং এর সহ-লেখক হলেন প্রশংসিত সুজয় ঘোষ। ছবিটি ২০২৬ সালের বড়দিনে মুক্তি পাওয়ার কথা।
Home/Entertainment/Shah Rukh Khan: ছাত্র আন্দোলন নিয়ে নিশ্চুপ, ‘লন্ডনে ছুটি কাটাতে এত ব্যস্ত শাহরুখ?’ প্রশ্ন নেটপাড়ার