...
...
Next Story

মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন শাহরুখ, নিজেই জানালেন সে কথা

সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় আসতে চলেছেন ফুটবলের জাদু সম্রাট লিওনেল মেসি। এই মুহূর্তে গোটা কলকাতা অপেক্ষা করে রয়েছেন মেসির আগমনের জন্য। ক্রীড়া প্রেমিক, বিশেষ করে ফুটবল প্রেমিকরা এই বিশেষ দিনে মেসিকে এক ঝলক দেখার জন্য নিয়ে ফেলেছেন সমস্ত প্রস্তুতি।

Published on: Dec 11, 2025, 19:03:52 IST
Advertisement

সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় আসতে চলেছেন ফুটবলের জাদু সম্রাট লিওনেল মেসি। এই মুহূর্তে গোটা কলকাতা অপেক্ষা করে রয়েছেন মেসির আগমনের জন্য। ক্রীড়া প্রেমিক, বিশেষ করে ফুটবল প্রেমিকরা এই বিশেষ দিনে মেসিকে এক ঝলক দেখার জন্য নিয়ে ফেলেছেন সমস্ত প্রস্তুতি।

মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন শাহরুখ
মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন শাহরুখ

কিন্তু এবার কলকাতাবাসীর জন্য রয়েছে আরও একটি বড় সুখবর। মেসির সঙ্গে কলকাতায় আসতে চলেছেন বলিউডের কিং খান শাহরুখ। একই মঞ্চে ফুটবলের জাদুকরের সঙ্গে উপস্থিত থাকবেন বাদশা, খুব স্বাভাবিকভাবেই এই দুজনের উপস্থিতি কলকাতার বুকে একটি ইতিহাস তৈরি করতে চলেছে।

আরও পড়ুন: ‘কাতুকুতু বুড়ো’ শ্যুটিং চলাকালীন পায়ে চোট পেলেন উজান, এখন কেমন আছেন পরিচালক?

গত ২ নভেম্বর নিজের জন্মদিনের দিন কলকাতায় আসার ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ। এবার একেবারেই অনবদ্য কায়দায় সোশ্যাল মিডিয়ায় কলকাতা আগমনের আসল কারণ উদঘাটন করেন অভিনেতা। এক্স হ্যান্ডেলে শাহরুখ লেখেন, ‘এবার কলকাতায় নাইট প্ল্যান করছি না, বরং দিনেই মেসি রাইড হবে।’

প্রসঙ্গত, আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। ভারতে এসেই প্রথমে তিনি আসবেন কলকাতায়। সেখান থেকে যাবেন মুম্বই এবং তারপর দিল্লি। প্রথমে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল নন্দনকানন ইডেন গার্ডেন্সে কিন্তু পরবর্তীকালে সেটি বাতিল করে দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সল্টলেক স্টেডিয়ামে।

আরও পড়ুন: বুকে ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালে, বসেছে দুটো স্টেন্ট, কেমন আছেন নচিকেতা?

সল্টলেক স্টেডিয়ামে কিছুক্ষণ থাকার পর মেসি যাবেন লেকটাউনে নিজের মূর্তি উন্মোচন করতে। এরপর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। এছাড়াও আরেকটি অনুষ্ঠানে থাকার কথা মেসির। মেসিকে পুরোপুরি বাঙালিয়ানার স্বাদ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত গোটা কলকাতা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe